'জানালা > জানলা' কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
সঠিক উত্তর
সঠিক উত্তর: স্বরলোপ
সঠিক উত্তর
সঠিক উত্তর: স্বরলোপ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• 'জানালা > জানলা' 'স্বরলোপ' ধ্বনি পরিবর্তনের উদাহরণ।
----------
• সম্প্রকর্ষ বা স্বরলোপ:
- দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ।
- যেমন- জানালা > জানলা।
- স্বরলোপ তিন প্রকার-
ক. আদিস্বরলোপ:
- যেমন-
- অলাবু > লাবু > লাউ,
- উদ্ধার > উধার > ধার।
খ. মধ্যস্বর লোপ:
- যেমন-
- অগুরু > অগ্রু,
- সুবর্ণ > স্বর্ণ।
গ. অন্ত্যস্বর লোপ:
- যেমন-
- আশা > আশ,
- আজি > আজ,
- চারি > চার (বাংলা),
- সন্ধ্যা > সঞঝা > সাঁঝ।
-----------
অন্যদিকে,
• দ্বিত্ব ব্যঞ্জন:
- কখনো কখনো জোর দেয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হয়, একে বলে দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্বা।
- যেমন-
- পাকা > পাক্কা,
- সকাল > সক্কাল ইত্যাদি।
• ব্যঞ্জন বিকৃতি:
- শব্দ-মধ্যে কোনো কোনো সময় কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয়।
- একে বলে ব্যঞ্জন বিকৃতি।
- যেমন-
- কবাট কপাট,
- ধোবা> ধোপা,
- ধাইমা > দাইমা ইত্যাদি।
• ব্যঞ্জনচ্যুতি:
- পাশাপাশি সমউচ্চারণের দুটি ব্যঞ্জনধ্বনি থাকলে তার একটি লোপ পায়।
- এরূপ লোপকে বলা হয় ধ্বনিচ্যুতি বা ব্যঞ্জনচ্যুতি।
- যেমন-
- বউদিদি > বউদি,
- বড় দাদা > বড়দা ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন