মূল বিষয়বস্তুতে যান

"আমি থাকি মহাসুখে অট্টালিকা ‘পরে, তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে’" – এই উক্তিটি কার লেখা?

সঠিক উত্তর

রজনীকান্ত সেন

সঠিক উত্তর: রজনীকান্ত সেন

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• "আমি থাকি মহাসুখে অট্টালিকা ‘পরে, তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে’" – উক্তিটি রজনীকান্ত সেনের লেখা।
--------------------
• কবিতার নাম: স্বাধীনতার সুখ
লেখক: রজনীকান্ত সেন।

"বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই-
“কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই;
আমি থাকি মহাসুখে অট্টালিকা 'পরে,
তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে।

বাবুই হাসিয়া কহে, “সন্দেহ কি তায়?
কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়।
পাকা হোক, তবু ভাই, পরের ও বাসা—
নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর, খাসা।”
-------------------
‘স্বাধীনতার সুখ’ নিয়ে কিছু কথা:
- রজনীকান্ত সেনের কবিতা ‘স্বাধীনতার সুখ’ মূলত পরাধীনতার কষ্ট এবং আত্মনির্ভরশীলতার আনন্দের তুলনা প্রকাশ করে।
- কবিতায় চড়ুই পাখি একটি পাকা অট্টালিকায় থাকে, যা অন্যের ক্ষমতা ও সহানুভূতির উপর নির্ভরশীল।
- অন্যদিকে বাবুই পাখি নিজের পরিশ্রমে তৈরি ছোট কুঁড়েঘরে বাস করে।
- কবি দেখিয়েছেন যে, অন্যের দয়ার ওপর নির্ভরশীল বড় বাড়ির চেয়ে নিজের পরিশ্রমে গড়া ছোট ঘর অনেক বেশি আরামদায়ক, নিরাপদ এবং আত্মমর্যাদাপূর্ণ।
- কবিতার মূল বার্তা হলো—স্বাধীন জীবন ও নিজের পরিশ্রমে অর্জিত নিরাপত্তা ও সম্মান সবসময় বড় পরাধীন জীবনের চেয়ে শ্রেয়।
---------
রজনীকান্ত সেন:
- রজনীকান্ত সেন ছিলেন বিখ্যাত কবি, গীতিকার ও সঙ্গীতশিল্পী।
- তিনি ১৮৬৫ সালের ২৬ জুলাই পাবনার ভাঙ্গাবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।
- পিতা গুরুপ্রসাদ সেন ছিলেন একজন সঙ্গীতজ্ঞ।
- প্রাথমিক শিক্ষা শেষে তিনি রাজশাহী কলেজ থেকে এফএ এবং কলকাতা সিটি কলেজ থেকে বিএ ও বিএল ডিগ্রি লাভ করেন।
- এবং পরে রাজশাহী কোর্টে ওকালতি শুরু করেন।
- অল্প বয়সেই সঙ্গীতে পারদর্শী রজনীকান্ত পনেরো বছর বয়সে কালীসঙ্গীত রচনা করেন।
- তিনি ‘কান্তকবি’ নামে পরিচিত।
- তিনি রাজশাহীর অক্ষয়কুমার মৈত্রের বাড়িতে নিজের গান পরিবেশন করতেন।
- তাঁর রচনার বিষয়বস্তু ছিল মূলত ভক্তি ও দেশপ্রেম।
- ১৯১০ সালের ১৩ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

- তিনি অনেক গ্রন্থ রচনা করেন।
- তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ হলো:
• বাণী,
• কল্যাণী,
• অমৃত,
• অভয়া,
• আনন্দময়ী,
• বিশ্রাম,
• সদ্ভাবকুসুম,
• শেষদান,
• পথচিন্তামণি,
• অভয় বিহার।
- তাঁর গ্রন্থগুলোর মধ্যে বাণী ও কল্যাণী গান সংকলন, পথচিন্তামণি কীর্তনগ্রন্থ, এবং অভয় বিহার একটি গীতিকাব্য।

উৎস:
বাংলাপিডিয়া;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. জীবনানন্দ দাশ
  2. সেলিনা হোসেন
  3. রজনীকান্ত সেন সঠিক
  4. রবীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল