মূল বিষয়বস্তুতে যান

সোনম ওয়াংচুক কোন দেশের বিশিষ্ট পরিবেশবিদ ও সমাজকর্মী?

সঠিক উত্তর

ভারত

সঠিক উত্তর: ভারত

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাম্প্রতিক বিষয়াবলি ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

সোনম ওয়াংচুক:
- ভারতের বিশিষ্ট পরিবেশবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক।
- সমাজ ও শিক্ষা নিয়ে ব্যস্ত থাকা ৫৯ বছর বয়সী এ মানুষটি ২০১৯ সাল থেকে লাদাখের ভঙ্গুর পরিবেশ রক্ষায় আন্দোলন করে যাচ্ছেন।
- ১৯৮৮ সালে তিনি প্রতিষ্ঠা করেন স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অব লাদাখ (এসইসিএমওএল)।
- ১৯৯৪ সালে ওয়াংচুক ভারত সরকারের ‘অপারেশন নিউ হোপ’ চালু করতে সহায়তা করেন।
- এটি ছিল সরকারি শিক্ষাব্যবস্থায় সংস্কার আনার একটি যৌথ উদ্যোগ।
- তিনি ২০১৩ সালে বরফের স্তূপা উদ্ভাবন করেন। এটি কৃত্রিম হিমবাহ, যা পানি সংরক্ষণ করে রাখতে সাহায্য করে।
- ২০১৮ সালে এশিয়ার ‘নোবেল পুরস্কার’ খ্যাত ফিলিপাইনের ম্যাগসেসে পুরস্কার পান তিনি।
- তাঁর জীবনের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছিল বলিউডের বিখ্যাত সিনেমা ‘থ্রি ইডিয়টস’।

উল্লেখ্য,
- ২০১৯ সালের ৫ আগস্ট ভারত সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে এবং রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর ও লাদাখে ভাগ করে।
- পৃথক রাজ্যের মর্যাদা দান, নিজস্ব বিধানসভা, সংবিধানের ষষ্ঠ তফসিলভুক্ত করা ও সরকারি নিয়োগের জন্য নিজস্ব পাবলিক সার্ভিস কমিশন গঠনের দাবিতে লাদাখের জনগণ দীর্ঘ দিন ধরেই আন্দোলন করছেন।
- সেই আন্দোলনে মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন সোনম ওয়াংচুক।
- গত ২৪ সেপ্টেম্বর, ২০২৫ আন্দোলনকারীদের একাংশ সহিংস হয়ে উঠে। নিরাপত্তারক্ষীরা গুলি চালালে চারজন নিহত হন। আহত হন প্রায় ৮০ জন।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. চীন
  2. ভারত সঠিক
  3. নেপাল
  4. পাকিস্তান

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি?

  3. 3

    পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

  4. 4

    ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?

  5. 5

    জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি কোন সালে অনুমোদিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল