মূল বিষয়বস্তুতে যান

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চন্দ্রশেখর উপন্যাস প্রথম কোথায় প্রকাশিত হয়?

সঠিক উত্তর

বঙ্গদর্শন পত্রিকায়

সঠিক উত্তর: বঙ্গদর্শন পত্রিকায়

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চন্দ্রশেখর উপন্যাস প্রথম বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়।
-----
• চন্দ্রশেখর উপন্যাস:
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘চন্দ্রশেখর’ (১৮৭৫) প্রথমে ‘বঙ্গদর্শন’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। উপন্যাসটির মূল কাহিনি প্রতাপ ও শৈবলিনীর বাল্যপ্রেম এবং তার করুণ পরিণতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এতে প্রেম, দাম্পত্য আদর্শ, সমাজের বিধিনিষেধ ও সতীত্বের বিষয় তুলে ধরা হয়েছে। এটি একটি ইতিহাসাশ্রয়ী উপন্যাস। এর পটভূমিতে রয়েছে মির কাসিমের সঙ্গে ইংরেজদের সংঘর্ষ এবং ইংরেজ শাসনের প্রতিষ্ঠা। ঐতিহাসিক ঘটনা ও পারিবারিক জীবনের কাহিনির সমন্বয়ে উপন্যাসটি রচিত।
-------
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন ঔপন্যাসিক, সাংবাদিক ও বাংলার নবজাগরণের অন্যতম প্রধান ব্যক্তিত্ব।
- তিনি ১৮৩৮ সালের ২৭ জুন চব্বিশ পরগনার কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন।
- সাহিত্যজগতে তাঁর প্রধান অবদান- বাংলা উপন্যাস ও গদ্যের বিকাশ।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-কে বাংলা উপন্যাসের জনক বলা হয়।
- তিনি ‘বঙ্গদর্শন’ পত্রিকার মাধ্যমে আধুনিক সাময়িকী সাহিত্যের বিকাশ ঘটান এবং নতুন লেখকগোষ্ঠী গড়ে তোলেন।
- তাঁর রচনায় বাংলা গদ্য ও উপন্যাসের শিল্পমান উন্নত হয়।
- এবং আধুনিক বাংলা সাহিত্যের ভিত্তি দৃঢ় হয়।
- ১৮৯৪ সালে তিনি মৃত্যুবরণ করেন।

• তাঁর উল্লেখযোগ্য উপন্যাস হলো—
- দুর্গেশনন্দিনী,
- কপালকুণ্ডলা,
- মৃণালিনী,
- চন্দ্রশেখর,
- আনন্দমঠ,
- দেবী চৌধুরাণী,
- রাজসিংহ,
- সীতারাম ইত্যাদি।

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ভারতী পত্রিকায়
  2. বঙ্গদর্শন পত্রিকায় সঠিক
  3. সাধনা পত্রিকায়
  4. প্রবাসী পত্রিকায়

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল