আবুল হাসান রচিত ‘প্রত্যাবর্তনের সময়’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
সঠিক উত্তর
সঠিক উত্তর: রাজা যায় রাজা আসে
সঠিক উত্তর
সঠিক উত্তর: রাজা যায় রাজা আসে
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• আবুল হাসান রচিত ‘প্রত্যাবর্তনের সময়’ কবিতাটি 'রাজা যায় রাজা আসে' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
--------------------------
• 'রাজা যায় রাজা আসে' কাব্যগ্রন্থ:
- রাজা যায় রাজা আসে হলো আবুল হাসান রচিত কাব্যগ্রন্থ, যা প্রথম প্রকাশিত হয় ডিসেম্বর ১৯৭২ সালে। লেখক উৎসর্গপত্রে উল্লেখ করেছেন—“উৎসর্গ আমার মা, আমার মাতৃভূমির মতোই অসহায়।” এই কাব্যগ্রন্থে সমকালীন রাজনৈতিক চেতনা, মানবিক যন্ত্রণা এবং ব্যক্তিগত আত্মবীক্ষণ অত্যন্ত সুগভীরভাবে ফুটে উঠেছে।
- এই কাব্যগ্রন্থের কয়েকটি উল্লেখ্যযোগ্য কবিতা:
- বনভূমির ছায়া;
- প্রত্যাবর্তনের সময়;
- স্বীকৃতি চাই;
- পাখি হয়ে যায় প্রাণ।
------------------------
• আবুল হাসান:
- আবুল হাসান একজন প্রখ্যাত কবি ও সাহিত্যিক।
- আবুল হাসান ১৯৪৭ সালের ৪ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ার বর্ণি গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
- আবুল হাসানের প্রকৃত নাম আবুল হোসেন মিয়া।
- তাঁর সাহিত্যিক নাম আবুল হাসান।
- তিনি পেশায় সাংবাদিক ছিলেন।
- ১৯৬৯ সালে তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকার বার্তা বিভাগে চাকরি করেন।
- তিনি কবিতায় সৃষ্টিশীলতার জন্য বিশেষভাবে পরিচিত।
- ১৯৭৫ সালের ২৬ নভেম্বর তাঁর মৃত্যু হয়।
- মৃত্যুর পর তাঁর কাব্যনাট্য 'ওরা কয়েকজন' প্রকাশিত হয়।
- এছাড়াও, তাঁর গল্পসংকলন আবুল হাসান গল্প সংগ্রহ ১৯৯০ সালে প্রকাশিত হয়।
- তাঁর গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে-
- যে তুমি হরণ করো,
- রাজা যায় রাজা আসে,
- পৃথক পালঙ্ক ।
উৎস:
বাংলাপিডিয়া;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন