বাংলাদেশে প্রথম ডিজিটাল শুমারি “জনশুমারি ও গৃহগণনা” কত সালে অনুষ্ঠিত হয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ২০২২ সালে
সঠিক উত্তর
সঠিক উত্তর: ২০২২ সালে
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• প্রথম ডিজিটাল শুমারি 'জনশুমারি ও গৃহগণনা':
• অনুষ্ঠিত হয়- ২০২২ সালের ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত।
• এটি দেশের ষষ্ঠ জাতীয় আদমশুমারি।
• বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তত্ত্বাবধানে এটি পরিচালিত হয়।
• সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও নেত্রকোণা জেলায় বন্যা থাকায় ২৮ জুন ২০২২ পর্যন্ত তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান ছিল।
• ২০১৩ সালে প্রণীত পরিসংখ্যান আইন অনুযায়ী ইতিপূর্বে পরিচিত 'আদমশুমারি'-কে 'জনশুমারি' হিসেবে অভিহিত করা হয়।
• প্রতি দশ বছর পর পর আদমশুমারি পরিচালিত হয়।
• কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারী, সিলেটে বন্যা এবং সরঞ্জামের অভাবের কারণে সৃষ্ট জটিলতার ফলে এই আদমশুমারি বিলম্বিত হয়।
• অবিভক্ত বাংলায় প্রথম আনুষ্ঠানিক আদমশুমারি হয় ১৮৭২ সালে লর্ড মেয়ারের সময়।
• পাকিস্তান আমলে ১৯৬১ সালে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়।
• স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে।
• দ্বিতীয় আদমশুমারি: ১৯৮১ সালে।
• তৃতীয় আদমশুমারি: ১৯৯১ সালে।
• চতুর্থ আদমশুমারি : ২০০১ সালে।
• পঞ্চম আদমশুমারি: ২০১১ সালে।
তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন