মেধাবী
Toggle menu

বর্তমান কুমিল্লার লালমাই অঞ্চল প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?

সঠিক উত্তর
সমতট

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বর্তমান কুমিল্লার লালমাই অঞ্চল প্রাচীন বাংলার সমতট জনপদের অন্তর্ভুক্ত ছিল।

- সমতট দক্ষিণ-পূর্ব বাংলার একটি প্রাচীন ভৌগোলিক ইউনিট, নামটি বর্ণনামূলক, জাতিবাচক নয়।
- সমুদ্রগুপ্তের সময় থেকে (চার শতক) এর স্বতন্ত্র অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়।
- এলাহাবাদ প্রশস্তিতে ডবাক, কামরূপ, নেপাল ও কর্তৃপুর-এর সঙ্গে সমতট পূর্ব সীমান্তে প্রত্যন্ত রাষ্ট্র বলে উল্লিখিত হয়েছে। বৃহৎসংহিতা-য় (ছয় শতক) বঙ্গ থেকে পৃথক একটি জনপদ হিসেবে এর উল্লেখ পাওয়া যায়।
- সাত শতকে বাংলা ভ্রমণকালে হিউয়েন সাং তাঁর বর্ণনায় বলেন, কামরূপ (পূর্ব আসাম) থেকে দক্ষিণ দিকে ১২০০-১৩০০ লি (প্রায় ৩৫০ কিমি) অতিক্রম করে তিনি সমতট (সান-মো-তট-অ) পৌঁছেন, যার প্রদক্ষিণ পথ ছিল প্রায় ৩০০০ লি (প্রায় ৮০০ কিমি)।
- জনপদটি ছিল সমুদ্রের পাশে অবস্থিত, নিচু এবং আর্দ্র। তিনি বৌদ্ধ সংস্কৃতির কেন্দ্র ২০ লি (প্রায় ৫.৫ কিমি) আয়তনবিশিষ্ট সমতটের রাজধানীর চিত্র তুলে ধরেন।
- লালমাই-ময়নামতীতে খননকার্যের মাধ্যমে প্রাপ্ত ধ্বংসাবশেষ থেকে এখন নিশ্চিতভাবে বলা যায় যে, মেঘনা পূর্ববর্তী এলাকায় কুমিল্লা-নোয়াখালীর সমতল অঞ্চলে ছিল সমতটের অবস্থান।

সূত্র: ৩০ পৃষ্ঠা, বাংলাদেশের ইতিহাস এবং বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

গৌড়
রাঢ়
হরিকেল
সমতট সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলাদেশ বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড