মূল বিষয়বস্তুতে যান

রাশিয়া, ইউক্রেনের কোন দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে?

সঠিক উত্তর

দোনেস্ক ও লুহানস্ক

সঠিক উত্তর: দোনেস্ক ও লুহানস্ক

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাধারণ জ্ঞান ১ নম্বর

বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• ইউক্রেনে রুশ অধিকৃত অঞ্চল:
- রাশিয়া, ইউক্রেনের যে দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছিল সেগুলো হলো দোনেৎস্ক (Donetsk) এবং লুহানস্ক (Luhansk)। এই অঞ্চল দুটিকে সম্মিলিতভাবে ডনবাস (Donbas) অঞ্চল বলা হয়।
- দোনেৎস্ক ও লুহানস্ক ২০১৪ সালে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের স্বাধীন ঘোষণা করে, কিন্তু ২০২২ সালের আগে রাশিয়া আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি।
- ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করার ঠিক তিন দিন আগে, অর্থাৎ ২১ ফেব্রুয়ারি ২০২২ তারিখে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে এই দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ডিক্রিতে স্বাক্ষর করেন।
- পরবর্তীতে, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে রাশিয়া এই দুটি অঞ্চলের পাশাপাশি ইউক্রেনের আরও দুটি অঞ্চল— খেরসন (Kherson) এবং জাপোরিঝঝিয়া (Zaporizhzhia)-র স্বাধীনতা ঘোষণা করিয়ে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত বা সংযুক্ত করে নেয়।



- যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো, জাতিসংঘের সদস্যদের অধিকাংশই এই স্বীকৃতিকে অবৈধ বলে প্রত্যাখ্যান করে।
- আন্তর্জাতিকভাবে এবং জাতিসংঘের মানদণ্ডে এই অঞ্চলগুলোকে এখনও ইউক্রেনের সার্বভৌম ভূখণ্ড হিসেবেই গণ্য করা হয়।

উল্লেখ্য,
- বাংলাদেশ সরকার এই স্বীকৃতি বা সংযুক্তি সমর্থন করেনি। জাতিসংঘে বাংলাদেশ ইউক্রেনের সার্বভৌমত্বের পক্ষে ভোট দিয়েছে।

তথ্যসূত্র: i) Kremlin Official Website
ii) BBC & DW (Deutsche Welle) Report
iii) Marshall Center

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. খেরসন ও মিকোলইভ
  2. দোনেস্ক ও লুহানস্ক সঠিক
  3. ওদেসা ও দনিপ্রো
  4. লুৎস্ক ও চেরনিভ

প্রশ্ন তথ্য

শ্রেণী
চাকুরী প্রস্তুতি - ৯ম থেকে ১৩তম গ্রেড
মার্ক
1.00

সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

  2. 2

    সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে?

  3. 3

    মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে মৃত্যুবরণ করেন?

  4. 4

    কোন রং বেশী দূর থেকে দেখা যায়?

  5. 5

    ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি সাক্ষরিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল