মূল বিষয়বস্তুতে যান

বাংলাদেশে বিদ্যমান মৎস্য আইন অনুসারে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ মাছ ধরা নিষিদ্ধ?

সঠিক উত্তর

২৫

সঠিক উত্তর: ২৫

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাধারণ জ্ঞান ১ নম্বর

বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ অনুসারে,
- নিম্নোক্ত কাজগুলো নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ -
১. চাষের উদ্দেশ্য ব্যতীত প্রতি বছর নভেম্বর হতে মে ( কার্তিক মাসের মাঝামাঝি হতে জ্যৈষ্ঠ মাসের মাঝিামাঝি ) মাস পর্যন্ত ২৩ সেন্টিমিটারের (৯ ইঞ্চি) ছোট আকারের ইলিশ ( যা জাটকা নামে পরিচিত ) আহরণ, পরিবহন।
২. চাষের উদ্দেশ্য ব্যতীত প্রতি বছর জুলাই হতে ডিসেম্বর ( আষাঢ় মাসের মাঝামাঝি হতে পৌষ মাসের মাঝামাঝি ) মাস পর্যমত্ম ২৩ সেন্টিমিটারের (৯ ইঞ্চি) ছোট আকারের কাতলা, রুই, মৃগেল, কালিবাউস ,ঘনিয়া আহরণ ও পরিবহণ।
৩. চাষের উদ্দেশ্য ব্যতীত প্রতি বছর নভেম্বর হতে এপ্রিল ( কার্তিক মাসের মাঝামাঝি হতে বৈশাখ মাসের মাঝিামাঝি ) মাস পর্যন্ত ২৩ সেন্টিমিটারের (৯ ইঞ্চি) ছোট আকারের পাংগাস আহরণ ও পরিবহণ।
৪. চাষের উদ্দেশ্য ব্যতীত প্রতি বছর ফেব্রুয়ারী হতে জুন ( মাঘ মাসের মাঝামাঝি হতে আষাঢ় মাসের মাঝামাঝি ) মাস পর্যন্ত ৩০ সেন্টিমিটারের (১২ ইঞ্চি) ছোট আকারের আকারের সিলন, বোল ও আইড় মাছ ধরা, নিজের দখলে রাখা, পরিবহন বা বিক্রয় করা নিষিদ্ধ।
৫. চাষের উদ্দেশ্যে মাছ ধরার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে (বর্তমানে সংশ্লিষ্ট জেলা মৎস্য কর্মকর্তা ) নির্ধারিত ফি’র বিনিময়ে লাইসেন্স প্রাপ্ত না হলে বিধিবদ্ধ ২৭টি নদী, খাল ইত্যাদিতে নির্ধারিত সময়ে যে কোন আকারের রুই, কাতলা, মৃগেল, কালিবাউস এবং ঘনিয়া আহরণ বা আহরণের পদক্ষেপ গ্রহণ করা যাবেনা।

উল্লেখ্য,
মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ - এর মূল আইনে ইলিশ ২৩ সে.মি দেওয়া ছিল।
কিন্তু মৎস অধিদপ্তর থেকে সাম্প্রতিককালের সকল নোটিশে ইলিশ মাছের জন্য ২৫ সে.মি বা ১০ ইঞ্চি - এর ছোট মাছকে জাটকা বলা হচ্ছে; এবং এর আহরণ, বহন ও বিতরণ নিষিদ্ধ করা হয়েছে।
তাই , ২৫ সে.মি কে সঠিক উত্তর ধরা হয়েছে।

উৎস: মৎস্য অধিদপ্তর ওয়েবসাইট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ১৭
  2. ১৩
  3. ১৯
  4. ২৫ সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

  2. 2

    সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে?

  3. 3

    মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে মৃত্যুবরণ করেন?

  4. 4

    কোন রং বেশী দূর থেকে দেখা যায়?

  5. 5

    ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি সাক্ষরিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল