বার ভূঁইয়াদের মধ্যে শ্রেষ্ঠ ভূঁইয়া কে ছিলেন?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ঈশা খাঁ
সঠিক উত্তর
সঠিক উত্তর: ঈশা খাঁ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
বারো ভূঁইয়া:
- বাংলার বারো ভূঁইয়া ছিলেন ১৬শ ও ১৭শ শতাব্দীতে মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা বারোজন স্বাধীনচেতা স্থানীয় জমিদার ও ভৌমিক।
- ভূঁইয়া শব্দের অর্থ হলো ভৌমিক বা ভূস্বামী- যিনি প্রচুর জমির অধিকারী।
- মুঘল সম্রাট আকবর ও জাহাঙ্গীরের আমলে তাঁরা বাংলার বিভিন্ন অঞ্চল শাসন করতেন এবং মুঘলদের অধীনতা অস্বীকার করেছিলেন।
- বাংলার ইতিহাসে 'বারো ভূঁইয়া' বলতে কোনো নির্দিষ্ট ১২ জন ব্যক্তিকে বোঝায় না, বরং শক্তিশালী জমিদারদের একটি সমষ্টিকে বোঝায়।
- মুঘল সুবেদার ইসলাম খানের কাছে সর্বশেষ মুসা খাঁর আত্মসমর্পণের মাধ্যমে বারো ভূঁইয়াদের শাসনের পতন ঘটে এবং সম্পূর্ণ বাংলা মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়।
বাংলার বারো ভূঁইয়াগণ:
- বিভিন্ন ঐতিহাসিকগণ বাংলার বারো ভূঁইয়াদের সংখ্যা বারোজন বা তার বেশি-র উল্লেখ করেছেন। তবে এ বারো ভূঁইয়াদের মধ্যে সোনারগাঁও এর ঈসা খাঁ ও তার পুত্র মুসা খাঁ, যশোরের প্রতাপাদিত্য, বিক্রমপুরের কেদার রায় ও চাঁদ রায়, বরিশালের কন্দর্প নারায়ণ, ফরিদপুরের মুকুন্দ রাম রায়, নোয়াখালীর লক্ষ্মণ মাণিক্য, নাটোরের কংস নারায়ণ, বাকুড়ার বীর হাম্মীর, ভাওয়ালের ফজল গাজী, চন্দ্রপ্রতাপের চাঁদ গাজী, পুটিয়ার পীতাম্বর রায় এবং দিনাজপুরের প্রমথ রায় বিশেষভাবে উল্লেখযোগ্য।
- এছাড়াও বাহাদুর গাজী, সোনা গাজী, ওসমান খান, রাজা ছত্রজিৎ ও রাজা অনন্ত মাণিক্যও বারো ভূঁইয়াদের অন্তর্ভুক্ত ছিলেন।
উল্লেখ্য,
- বারো ভূঁইয়াদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে প্রভাবশালী ভূঁইয়া ছিলেন ঈশা খাঁ। তিনি ভাটি অঞ্চলের (বর্তমান বৃহত্তর ময়মনসিংহ ও কিশোরগঞ্জ এলাকা) অধিপতি ছিলেন এবং মুঘল সম্রাট আকবরের বিরুদ্ধে দীর্ঘদিন বীরত্বের সাথে নিজের অঞ্চল ও স্বাধীনতা রক্ষা করেছিলেন।
উৎস: i) BBC বাংলা।
ii) বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন