‘অর্ধবিবৃত’ স্বরধ্বনির উদাহরণ কোনটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: অ্যা, অ
সঠিক উত্তর
সঠিক উত্তর: অ্যা, অ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ‘অর্ধবিবৃত’ স্বরধ্বনির উদাহরণ- অ্যা, অ।
----------
• ঠোঁটের উন্মুক্তি অর্থাৎ স্বরধ্বনি উচ্চারণের সময় আমরা কী পরিমাণ মুখ খুলি তার নিরিখে স্বরধ্বনিকে নিম্নলিখিত চার ভাগে ভাগ করা হয়:
ক. বিবৃত স্বরধ্বনি:
- এ স্বরধ্বনির উচ্চারণে ঠোঁট সবচেয়ে বেশি খোলা থাকে।
- বাংলা ভাষায় এ-জাতীয় স্বর মাত্র একটি— আ।
খ. অর্ধবিবৃত স্বরধ্বনি:
- বিবৃত স্বরধ্বনির তুলনায় ঠোঁট কম খোলা রেখে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে এভাবে দেখা হয়।
- যেমন— অ্যা, অ।
গ. অর্ধসংবৃত স্বরধ্বনি :
- সংবৃত স্বরধ্বনির তুলনায় ঠোঁট বেশি খোলা কিন্তু অর্ধ-বিবৃত স্বরধ্বনির তুলনায় কম খোলা রেখে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে অর্ধ-সংবৃত বলা হয়।
- যেমন— এ, ও।
ঘ. সংবৃত স্বরধ্বনি:
- ঠোঁট সবচেয়ে কম খোলা রেখে উচ্চারিত স্বরধ্বনিগুলো এ জাতীয়।
- যেমন— ই, উ।
- জিহ্বার অবস্থান ও ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনি:
• উচ্চ:
- জিভের অবস্থান- সম্মুখ: ই | পশ্চাৎ: উ → ঠোঁটের উন্মুক্তি- সংবৃত
• উচ্চ-মধ্য:
- জিভের অবস্থান- সম্মুখ: এ | পশ্চাৎ: ও → ঠোঁটের উন্মুক্তি- অর্ধসংবৃত
• নিম্ন-মধ্য:
- জিভের অবস্থান- সম্মুখ: অ্যা | পশ্চাৎ: অ → ঠোঁটের উন্মুক্তি- অর্ধবিবৃত
• নিম্ন:
- জিভের অবস্থান- মধ্য: আ → ঠোঁটের উন্মুক্তি- বিবৃত
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন