• শরৎচন্দ্র চট্টোপাধ্যায়:
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একজন প্রখ্যাত কথাশিল্পী।
- ‘মন্দির’ শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত গল্প। এর জন্য কুন্তলীন পুরস্কার পান।
- শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকায় প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সাহিত্যজগতে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে।
♠♠ তাঁর কিছু উল্লেখযোগ্য গ্রন্থ:
• বিন্দুর ছেলে ও অন্যান্য,
• পরিণীতা,
• বৈকুণ্ঠের উইল,
• পল্লীসমাজ (চরিত্র: রমা, রমেশ, বেণী),
• দেবদাস,
• চরিত্রহীন,
• নিষ্কৃতি (চরিত্র: রমেশ, গিরিশ, শৈলজা),
• শ্রীকান্ত (৪ খন্ড, চরিত্র: অভয়া, রাজলক্ষ্মী, ইন্দ্রনাথ),
• দত্তা (চরিত্র: বিজয়া, নরেন, বনমালী),
• গৃহদাহ,
• দেনা-পাওনা,
• পথের দাবী,
• শেষের পরিচয়,
• শেষ প্রশ্ন ইত্যাদি।
♠ নারীর মূল্য, স্বদেশ ও সাহিত্য, তরুণের বিদ্রোহ প্রবন্ধগ্রন্থ রচনা করেন।
♠ ছোটগল্প: মহেশ, বিলাসী, মামলার ফল, মেজদিদি, ছবি, বিন্দুর ছেলে ইত্যাদি।
- নারীর মূল্য গ্রন্থটি তিনি অনিলা দেবী ছদ্মনামে লিখেন।
- এতি যমুনা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
- অনিলা দেবী তাঁর বড়দিদির নাম।
- তাঁর পথের দাবী উপন্যাসটি বিপ্লববাদীদের প্রতি সমর্থনের অভিযোগে ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে।
- ১৯২৩ সালে জগত্তারিণী স্বর্ণপদক, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিলিট উপাধি ১৯৩৬ সালে লাভ করেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।