ন্যাটো: - এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট। - NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা। - প্রতিষ্ঠাকাল: ১৯৪৯ সাল। - সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম। - বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে। (জুলাই, ২০২৫) - তিনি ১৪তম মহাসচিব। - দায়িত্ব গ্রহণ করেন: ১ অক্টোবর ২০২৪। - তিনি নেদারল্যান্ডসের নাগরিক। - প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি। - বর্তমান সদস্য: ৩২টি। (জুলাই, ২০২৫) - ন্যাটোতে যোগদানকারী মুসলিম দেশ: তুরস্ক ও আলবেনিয়া। (জুলাই, ২০২৫) - তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে। - সর্বশেষ সদস্য: সুইডেন। (জুলাই, ২০২৫) - সুইডেন ন্যাটোর সদস্য পদ লাভ করে ২০২৪ সালে।