কোনটি ভূবেষ্টিত রাষ্ট্র?
সঠিক উত্তর
সঠিক উত্তর: নেপাল
সঠিক উত্তর
সঠিক উত্তর: নেপাল
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
নেপাল:
- নেপাল দক্ষিণ এশিয়ার একটি সম্পূর্ণ স্থলবেষ্টিত বা ভূ-বেষ্টিত রাষ্ট্র। এই দেশের উত্তরে চীন এবং পূর্ব, পশ্চিম ও দক্ষিণে ভারত বেষ্টন করে রয়েছে।
- এর কোনো নিজস্ব সমুদ্র উপকূল বা উন্মুক্ত মহাসাগরের সাথে সরাসরি সংযোগ নেই।
• স্থলবেষ্টিত দেশ (Landlocked Countries):
- যেসকল দেশের সাথে কোন সাগর বা মহাসাগরের সীমান্ত নেই এবং সম্পূর্ণরূপে ভূমি দ্বারা বেষ্টিত এরকম দেশগুলোকে স্থলবেষ্টিত দেশ বলা হয়। সমুদ্রের সাথে সীমান্ত না থাকায় এই দেশগুলোর কোন সমুদ্র বন্দর নেই।
- স্থলবেষ্টিত বৃহত্তম দেশ হলো কাজাখস্থান এবং ক্ষুদ্রতম দেশ হলো ভ্যাটিকান সিটি।
- এশিয়ার স্থল বেষ্টিত ১২টি দেশ হলো:
- আফগানিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, ভুটান, তুর্কমেনিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, লাওস, মঙ্গোলিয়া, নেপাল, তাজিকিস্তান এবং উজবেকিস্তান।
অন্যদিকে,
- ইরান: ইরানের দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগর এবং উত্তরে কাস্পিয়ান সাগর অবস্থিত।
- ইরাক: ইরাকের দক্ষিণ-পূর্ব দিকে পারস্য উপসাগরের সাথে একটি ছোট উপকূলীয় সীমানা রয়েছে।
- শ্রীলঙ্কা: শ্রীলঙ্কা চারদিকে ভারত মহাসাগর দ্বারা পরিবেষ্টিত একটি দ্বীপ রাষ্ট্র।
উৎস: Worldatlas.
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন