মেধাবী
Toggle menu

বাংলাদেশিদের মধ্যে প্রথম ম্যাগসেসে পুরস্কার লাভ করেন -

সঠিক উত্তর
তহরুন্নেসা আবদুল্লাহ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- বাংলাদেশিদের মধ্যে প্রথম ম্যাগসেসে পুরস্কার পান সমাজসেবী তহরুন্নেসা আবদুল্লাহ
- তিনি ম্যাগসাইসাই পান ১৯৭৮ সালে।
- তিনি প্রধানত নারী সমবায় সমিতি গঠন ও পরিবার পরিকল্পনা বিষয়ে কাজ করেন।

- বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১২ জন বিশিষ্ট ব্যক্তি মর্যাদাপূর্ণ ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন।
এ তালিকায় রয়েছেন
- তহরুন্নেসা আবদুল্লাহ (১৯৭৮)।
- স্যার ফজলে হাসান আবেদ (১৯৮০)।
- ড. মুহাম্মদ ইউনূস (১৯৮৪)।
- ডা. জাফরুল্লাহ চৌধুরী (১৯৮৫)।
- রিচার্ড উইলিয়াম টিম (১৯৮৭)।
- মোহাম্মদ ইয়াসিন (১৯৮৮)।
- অ্যাঞ্জেলা গোমেজ এ পুরস্কার পান ১৯৯৯ সালে।
- অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ২০০৪ সালে।
- মতিউর রহমান ২০০৫ সালে
- এম নোমান খান ২০১০ সালে।
- সৈয়দা রিজওয়ানা হাসান ২০১২ সালে।
- বিজ্ঞানী ফেরদৌসী কাদরী ম্যাগসেসে পুরস্কার ২০২১ সালে।

• ম্যাগসেসে পুরস্কার:

- ১৯৫৭ সালের ১৭ মার্চ মর্মান্তিক এক বিমান দুর্ঘটনায় মারা যান র‍্যামন ম্যাগসেসে।
- ১৯৫৮ সাল থেকে তার নামে প্রতিষ্ঠিত র‌্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন থেকে এ পুরস্কার দেয়া শুরু হয়।
- প্রতিবছর ম্যাগসেসের জন্মদিন ৩১ আগস্ট ম্যানিলা থেকে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

- ২০২২ সালে ৬৪তম ম্যাগসেসে পুরস্কার ঘোষণা করা হলো।
- বিজয়ীদের মধ্যে প্রথমেই রয়েছেন কম্বোডিয়ার মনোরোগ বিশেষজ্ঞ ৫৪ বছর বয়সী সথেরা চিহিম।
- ফিলিপিন্সের শিশু চিকিৎসক ও অধিকারকর্মী ৬৪ বছর বয়সী বারমাদেত্তে জে মাদ্রিদ।
- জাপানের চক্ষুরোগ বিশেষজ্ঞ তাদাশি হাতোরি।
- ইন্দোনেশিয়ায় নদী রক্ষা আন্দোলনে বহুদিন ধরে সক্রিয় ফরাসি পরিবেশবিদ ও চলচ্চিত্র নির্মাতা গ্যারি বেনচেগহিব।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো।

সকল অপশন

রেফারেন্স মাত্র

স্যার ফজলে হাসান আবেদ
তহরুন্নেসা আবদুল্লাহ সঠিক
ড. মুহাম্মদ ইউনূস
ডা. জাফরুল্লাহ চৌধুরী

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলাদেশ বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড