মূল বিষয়বস্তুতে যান

জাতিসংঘ সনদ এ পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে?

সঠিক উত্তর

৩ বার

সঠিক উত্তর: ৩ বার

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

জাতিসংঘ সনদ (UN Charter)
▪ জাতিসংঘ সনদের রচয়িতা - আর্চিবাল্ড ম্যাকলিশ (Archibald MacLeish)।
▪ সনদে মোট ১১১টি অনুচ্ছেদ রয়েছে। এসব অনুচ্ছেদে জাতিসংঘের স্থায়ী অঙ্গ সমূহের গঠন, দ্বায়িত্ব, ক্ষমতা, ভোটিং পদ্ধতি ইত্যাদি বিষয় উল্লেখ করা হয়েছে।
▪ জাতিসংঘ সনদ এই পর্যন্ত মোট ৩ বার সংশোধিত হয়েছে। যথা:-

প্রথম সংশোধন
১৯৬৩ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘ সনদের ২৩, ২৭ ও ৬১ নং অনুচ্ছেদগুলো (যথাক্রমে - নিরাপত্তা পরিষদ গঠন, নিরাপত্তা পরিষদের ভোটিং পদ্ধতি ও ECOSOC - এর গঠন) সংশোধন করা হয়। এই সংশোধন কার্যকর করা হয় ৩১ আগস্ট, ১৯৬৫ সাল থেকে। সংশোধন সমূহ নিচে দেওয়া হল -
▪ নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১১ থেকে বাড়িয়ে ১৫ করা হয় যার মধ্যে ৫টি স্থায়ী ও ১০টি ২ বছর মেয়াদে নির্বাচিত সদস্য।
▪ নিরাপত্তা পরিষদের ভোটিং পদ্ধতি সংশোধিত করে, কোন প্রস্তাব পাসের জন্য প্রয়োজনীয় ভোট সাত থেকে বাড়িয়ে নয় ভোট করা হয়।
▪ ECOSOC - এর সদস্য সংখ্যা ১৮ থেকে বাড়িয়ে ২৭ করা হয়।

দ্বিতীয় সংশোধন
জাতিসংঘ সনদের দ্বিতীয়বার সংশোধন করা হয় - ২০ ডিসেম্বর, ১৯৬৫ এবং এই সংশোধন কার্যকর হয় - ১২ জুন, ১৯৬৮ সাল থেকে। এই সময় সনদের ১০৯ নং অনুচ্ছেদ যা - সাধারণ পরিষদে প্রস্তাব পাশ, ভোটিং ও সাধারণ পরিষদের রিভিও সেশন সম্পর্কিত।

তৃতীয় সংশোধন
জাতিসংঘ সনদের তৃতীয় সংশোধনী আনা হয় ২০ ডিসেম্বর, ১৯৭১ সালে এবং তা কার্যকর হয় ২৪ সেপ্টেম্বর, ১৯৭৩ সাল থেকে।
▪ এই সময় আবার ৬১ নং অনুচ্ছেদ সংশোধিত করা হয় এবং ECOSOC - সদস্য সংখ্যা বাড়িয়ে ২৭ থেকে ৫৪ করা হয়। বর্তমানে এই কাউন্সিলের সদস্য সংখ্যা ৫৪ এবং মেয়াদ ৩ বছর।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ৫ বার
  2. ৪ বার
  3. ৩ বার সঠিক
  4. ২ বার

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল