“যদিচ তুমি নবমালিকা কুসুমকোমলা, তথাপি তোমায় আলবালজলসেচনে নিযুক্ত করিয়াছেন।” — বাক্যটি কী ধরনের বাক্য?
সঠিক উত্তর
সঠিক উত্তর: জটিল বাক্য
সঠিক উত্তর
সঠিক উত্তর: জটিল বাক্য
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• “যদিচ তুমি নবমালিকা কুসুমকোমলা, তথাপি তোমায় আলবালজলসেচনে নিযুক্ত করিয়াছেন।”— বাক্যটি জটিল বাক্য।
-------------
• জটিল বা মিশ্র বাক্য:
- যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের সঙ্গে এক বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে জটিল বা মিশ্র বাক্য বলে।
- এই ধরনের বাক্যে প্রধান বাক্যের অর্থ সম্পূর্ণভাবে বোঝার জন্য আশ্রিত বাক্যের ওপর নির্ভর করতে হয়।
- জটিল বাক্যে সাধারণত সাপেক্ষ সর্বনাম যেমন— যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যা-তা প্রভৃতি এবং সাপেক্ষ সংযোজক যেমন— যদি-তবে, যদিও-তবু, যেহেতু-সেহেতু, যত-তত, যেটুকু-সেটুকু, যেমন-তেমন, যখন-তখন ইত্যাদি ব্যবহৃত হয়।
- এই সংযোজকগুলো প্রধান ও আশ্রিত বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে।
উদাহরণস্বরূপ—
- যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে।
- যদি তুমি যাও, তবে তার দেখা পাবে।
- যখন বৃষ্টি নামল, তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম।
- যখন বিপদ আসে, তখন দুঃখও আসে।
উৎস:
বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ),
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন