এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ‘শামুক’ উপন্যাস:
- হাসান আজিজুল হক রচিত প্রথম উপন্যাস ‘শামুক’ রচনা করেন ১৯৫৭ সালে, যখন তাঁর বয়স মাত্র ১৮ বছর।
এই উপন্যাস লেখার একটি নেপথ্য কাহিনি আছে, যা লেখন গ্রন্থের ভূমিকায় বিবৃত করেছেন-
১৯৫৬ সালের ৩ ডিসেম্বরে প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণের পরে ‘উল্টোরথ’ পত্রিকার তরফ থেকে ‘মানিক স্মৃতি উপন্যাস’ প্রতিযোগিতার জন্যে নবীন লেখকদের কাছে উপন্যাস জমা দেওয়ার আবেদন জানানো হয়। হাসান আজিজুল হক তখন সেই ১৯৫৭ সালে একটি উপন্যাস লিখে ডাকযোগে পাঠিয়ে দেন, যার নাম ‘শামুক’। দপ্তরে জমা পড়া ৩০০ পাণ্ডুলিপি থেকে প্রথম দফায় ১০০টি রচনা বাছাই করা হয়। মনে রাখতে হবে, বিচারকমণ্ডলীতে তখনকার বিখ্যাত সব কথাসাহিত্যিকেরা ছিলেন। যা হোক ওই ১০০টা উপন্যাস থেকে প্রথম দফায় ২৮টা এবং পরে ৭টা বাছাই করা হয়। ওই সাতটা উপন্যাসের মধ্যে হাসান আজিজুল হকের লেখাটি ছিল।
প্রসঙ্গত জানিয়ে রাখি তখন তিনি আজিজুল হক। ওই নামে আরেকজন লেখক ছিলেন বলে ষাট দশকের গোড়ায় নামের আগে 'হাসান' শব্দটি বসান ।
যথাসময়ে 'মানিক স্মৃতি পুরস্কার'-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রথম হন মতি নন্দী। তাঁর উপন্যাসের নাম ‘নক্ষত্রের রাত’, দ্বিতীয় হন অতীন বন্দ্যোপাধ্যায়। তাঁর উপন্যাসের নাম ছিল ‘সমুদ্র মানুষ’। তৃতীয় হন পূর্ণেন্দু পত্রী তাঁর ‘তিন নম্বর ছাগলছানার গল্প’-র জন্যে। চতুর্থ হয়েছিলেন হাসান আজিজুল হক। কিন্তু পুরস্কার না পেলে যা হয়, তাই হল; অর্থাৎ তাঁর নাম কেউ জানল না, অচিরেই বিস্মৃতির অতলে তলিয়ে গেলেন তিনি।
১৯৬০ সালে সিকান্দার আবু জাফর সম্পাদিত সমকাল পত্রিকায় প্রকাশিত ‘শকুন’ গল্পের মধ্য দিয়ে হাসান আজিজুল হকের লেখক হিসেবে নতুন করে অভিযাত্রা শুরু হলে তিনি রাজশাহীর পূর্বমেঘ পত্রিকায় নিয়মিত লিখতে থাকেন। ওই পত্রিকার সম্পাদকদ্বয় মুস্তাফা নূর উল ইসলাম ও জিল্লুর রহমান সিদ্দিকীর প্রবল চাপের মুখে ওই ‘শামুক’ উপন্যাসটিকে পুনর্লিখন করে পত্রিকা দপ্তরে জমা দেন যা ওই পত্রিকার পরপর তিনটি সংখ্যায় ছাপা হয়।
এরপরেই ওটা ক্রমশ বিস্মৃতির অতলে তলিয়ে যেতে থাকে। অনেকদিন পরে লেখকের ঘোর আপত্তি থাকা সত্ত্বেও উপন্যাস আকারে 'শামুক' গ্রন্থাকারে ২০১৫ সালে প্রকাশিক হয়। উপন্যাস লেখার আটান্ন বছর পরে সেটি গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে। তথ্যটি অভিনব এবং কৌতূহলোদ্দীপক। বইয়ের ভূমিকায় অকপটে লেখক ওই লেখাটির জন্মকাহিনি বিবৃত করেন।
-------------------
হাসান আজিজুল হক রচিত উপন্যাসসূমুহ হলো:
- আগুনপাখি,
- সাবিত্রী উপাখ্যান,
- শামুক,
- শিউলি,
- বৃত্তায়ন ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ‘শামুক’ উপন্যাস।
রেফারেন্স মাত্র
অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন
বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড