মূল বিষয়বস্তুতে যান

কতজন বিশিষ্ট নারীকে 'বেগম রোকেয়া পদক-২০২৪' প্রদান করা হয় ?

সঠিক উত্তর

৪ জন

সঠিক উত্তর: ৪ জন

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাম্প্রতিক বিষয়াবলি ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Website ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
-------------------------
বেগম রোকেয়া পদক-২০২৪:

- সমাজ, নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য চারজন নারীকে বেগম রোকেয়া পদক-২০২৪ তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বেগম রোকেয়া পদক-২০২৪ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
- বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৪তম জন্ম ও ৯২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেগম রোকেয়া পদক-২০২৪ প্রদান করা হয়।
- ৯ ডিসেম্বর, সোমবার, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে চারজন বিশিষ্ট নারীকে এই পদক তুলে দেন।
- প্রত্যেক বিজয়ীকে একটি স্বর্ণপদক, একটি সনদপত্র এবং চার লাখ টাকার চেক প্রদান করা হয়।

বেগম রোকেয়া পদক ২০২৪ প্রাপ্তরা হলেন:
১. পারভীন হাসান
- পারভীন হাসান একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং অধিকারকর্মী। তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপার্সন এবং কেন্দ্রীয় মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
২. তাসলিমা আখতার
- তাসলিমা আখতার একজন বাংলাদেশি শ্রমিক ও নারী অধিকারকর্মী এবং দক্ষ আলোকচিত্রী। তিনি নারীদের অধিকার প্রতিষ্ঠায় অসামান্য ভূমিকা রেখেছেন।
৩. রাণী হামিদ
- রাণী হামিদ বাংলাদেশের প্রথম মহিলা আন্তর্জাতিক দাবা মাস্টার এবং একজন প্রতিভাবান দাবাড়ু। তাঁর অবদানে দেশের দাবা খেলার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
৪. শিরীন পারভিন হক
- শিরীন পারভিন হক একজন নারী অধিকারকর্মী এবং নারীপক্ষ নামক অধিকার সংগঠনের প্রতিষ্ঠাতা। তিনি নারীর ক্ষমতায়ন এবং অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন।

উল্লেখ্য,
- নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্ম ৯ই ডিসেম্বর, ১৮৮০, পায়রাবন্দ গ্রাম, রংপুর।
- বাংলাদেশের নারী আন্দোলনের ইতিহাসে বেগম রোকেয়ার অবদান চিরঅম্লান।
- মুসলমান মেয়েদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং তাদের অধিকার আদায়ের জন্য ১৯১৬ সালে বেগম রোকেয়া প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম বা মুসলিম মহিলা সমিতি।
- 'Sultana’s Dream' গ্রন্থটি রোকেয়া নিজেই বাংলায় অনুবাদ করেন সুলতানার স্বপ্ন নামে। এটি একটি প্রতীকী রচনা এবং এতে বর্ণিত Lady Land বা নারীস্থান মূলত রোকেয়ারই স্বপ্নকল্পনার প্রতীক।
- বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ১৯৩২ সালের ৯ ডিসেম্বর তিনি মারা যান।

তথ্যসূত্র: ডেইলি স্টার বাংলা ও প্রথাম আলো নিউজ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ২ জন
  2. ৩ জন
  3. ৪ জন সঠিক
  4. ৫ জন

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি?

  3. 3

    পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

  4. 4

    ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?

  5. 5

    জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি কোন সালে অনুমোদিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল