এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
বাগরাম বিমানঘাঁটি:
- বাগরাম হচ্ছে আফগানিস্তানের কাবুল শহরের ৫০ কিমি উত্তরে অবস্থিত একটি বিশাল বিমানঘাঁটি।
- এটি আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দীর্ঘ ২০ বছরের যুদ্ধকালীন সময়ে প্রধান সামরিক কেন্দ্র ছিল।
- যুক্তরাষ্ট্র ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ শুরু করে এবং এই ঘাঁটি তাদের কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
- ২০২১ সালে আফগান সরকার পতনের পর যুক্তরাষ্ট্রের হঠাৎ ও বিশৃঙ্খলভাবে আফগানিস্তান ত্যাগের মাধ্যমে তালেবান বাগরাম ঘাঁটির নিয়ন্ত্রণ নেয়।
সম্প্রতি,
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি বাগরাম ফেরত চাওয়ার দাবি তুলেছেন।
- তবে তালেবান প্রশাসন স্পষ্টভাবে তার এই দাবি প্রত্যাখ্যান করেছে।
তথ্যসূত্র- নিউজ প্রতিবেদন। [link]
রেফারেন্স মাত্র
অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন
বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড