মূল বিষয়বস্তুতে যান

শামসুর রাহমানের ‘কালের ধুলোয় লেখা’ গ্রন্থটি কোন প্রেক্ষাপটে রচিত?

সঠিক উত্তর

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে

সঠিক উত্তর: মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

শামসুর রাহমান 'কালের ধুলোয় লেখা' গ্রন্থে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও ঘটনাবলী লিখেছেন।
-----------------
• 'কালের ধুলোয় লেখা':
- শামসুর রাহমান রচিত আত্মজীবনী ‘কালের ধুলোয় লেখা’ গ্রন্থে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং তৎকালীন ঘটনাবলীর প্রত্যক্ষ ও ব্যক্তিগত বিবরণ আছে। গ্রন্থে তিনি অসাম্প্রদায়িক চেতনা, পাকিস্তান আমলের বৈষম্য এবং একাত্তরের দিনে নিজের অভিজ্ঞতা ও ঢাকার পরিস্থিতি তুলে ধরেছেন। মুক্তিযুদ্ধের সময় তার ঢাকা অবস্থান, নরসিংদীর পাড়াতলীতে যাওয়া এবং অবরুদ্ধ সময়ের অভিজ্ঞতাও এতে স্থান পেয়েছে। গ্রন্থটি প্রথমে দৈনিক জনকণ্ঠে ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং পরে ২০০৪ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। এছাড়াও, শামসুর রাহমানের ‘অদ্ভুত আঁধার এক’ উপন্যাসেও একাত্তরের সময়কার পরোক্ষ বিবরণ এবং মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা উল্লেখ রয়েছে।
------------------
শামসুর রাহমান:
- শামসুর রাহমান ছিলেন একজন বিশিষ্ট কবি ও সাংবাদিক।
- শামসুর রাহমান বাংলা সাহিত্যের দ্বিতীয়ার্ধের অন্যতম প্রধান কবি হিসেবে পরিচিত।
- তিনি ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন।
- শামসুর রাহমানের জন্ম তার নানাবাড়িতে।
- তার পৈত্রিক বাড়ি ঢাকা জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রামে।
- তার পিতা মুখলেসুর রহমান চৌধুরী এবং মাতা আমেনা বেগম।

- শামসুর রাহমানের ডাক নাম ছিল- বাচ্চু।
- শামসুর রাহমানকে প্রধানত “নাগরিক কবি” বলা হয়।
- কারণ তার কবিতায় নগর জীবনের প্রতিচ্ছবি ফুটে ওঠে।
- মুক্তিযুদ্ধের সময় তিনি “মজলুম আদিব” ছদ্মনামে লিখতেন।
- তিনি দৈনিক বাংলা পত্রিকার সম্পাদক ছিলেন।
- শামসুর রাহমান তাঁর কবিতায় সাধারণ মানুষ কীভাবে জীবন যাপন করে, শহরের মানুষদের দৈনন্দিন সমস্যা, সুখ–দুঃখ ও সমাজের নানা ঘটনা তুলে ধরেছেন।
- এই অনন্য কবি-কীর্তি ও সত্যনিষ্ঠ কাব্যচর্চার জন্য তাকে বাংলা একাডেমি পুরস্কার এবং একুশে পদক দিয়ে সম্মানিত করা হয়েছে।
- তিনি ২০০৬ সালের ১৭ আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন।

- তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ:
- কালের ধুলোয় লেখা।

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে
  2. মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে সঠিক
  3. স্বদেশি আন্দোলনের প্রেক্ষাপটে
  4. ঊনবিংশ শতাব্দীর সমাজসংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল