বাংলায় রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: কৃত্তিবাস ওঝা
সঠিক উত্তর
সঠিক উত্তর: কৃত্তিবাস ওঝা
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• বাংলায় রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক হলেন মধ্যযুগের কবি কৃত্তিবাস ওঝা।
---------------
• কৃত্তিবাস ওঝা:
- কৃত্তিবাস ওঝা বাংলা সাহিত্যের আদি ও শ্রেষ্ঠ রামায়ণ অনুবাদক।
- তিনি রাজশাহীর প্রেমতলী (পশ্চিমবঙ্গের ফুলিয়া গ্রাম হিসেবেও জানা) অঞ্চলে জন্মগ্রহণ করেন।
- কৃত্তিবাস মাত্র বারো বছর বয়সে জ্ঞানার্জনের জন্য উত্তরবঙ্গ ভ্রমণ করেন।
- বরেন্দ্রের পণ্ডিতদের নিকট শিক্ষা লাভের পর গৌড়েশ্বর রাজা গণেশের অনুরোধে বাল্মীকির সংস্কৃত রামায়ণ অনুসরণ করে বাংলায় ‘শ্রীরামপঞ্চালী’ বা ‘কৃত্তিবাসী রামায়ণ’ রচনা করেন।
- এই রচনায় তিনি শুধুমাত্র অনুবাদ করেননি।
- বরং বাংলা সমাজ, সংস্কৃতি ও আবেগের সঙ্গে কাহিনী মিলিয়ে সহজবোধ্য ও জনপ্রিয় রূপে উপস্থাপন করেছেন।
- কৃত্তিবাসের রামায়ণ বাংলার ঘরে ঘরে পরিচিতি লাভ করে।
- তাঁর রামায়ণ সহজপদ্য হওয়ায় পরবর্তী কবি ও লেখকেরা এটিকে অনুসরণ করেন।
- কিন্তু খ্যাতি ও জনপ্রিয়তার দিক থেকে কৃত্তিবাসকে কেউ অতিক্রম করতে পারেনি।
----------------
• রামায়ণ:
- রামায়ণকে ‘শ্রীরামপঞ্চালী’ নামেও পরিচিত করা হয়।
- এটি মহর্ষি বাল্মীকি রচিত সংস্কৃত মহাকাব্য।
- এই মহাকাব্য প্রাচীন ভারতীয় সূর্যবংশীয় রাজাদের কাহিনী অবলম্বনে তৈরি।
- বাংলায় রামায়ণের প্রথম মহিলা অনুবাদক ছিলেন চন্দ্রাবতী।
- কাব্যটি সপ্তকান্ডে বিভক্ত।
- প্রতিটি খন্ডে রামের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা ও নৈতিক শিক্ষা তুলে ধরা হয়েছে।
- কাব্যের মূল বিষয় রামচন্দ্রের-
• জীবনকাহিনী,
• অযোধ্যার রাজা দশরথের পুত্র হিসেবে তার জন্ম,
• বাল্যজীবন,
• নির্বাসন,
• বনবাস ও রাবণের সীতাহরণ,
• সুগ্রীবের সঙ্গে মিত্রতা,
• লঙ্কা অভিযান,
- এছাড়া আরও কিছু বিষয় রামায়ণে উল্লেখ আছে, যেমম-
• রাবণের পরাজয় ও সীতা উদ্ধার,
• বিভীষণকে লঙ্কার রাজা করে অযোধ্যায় প্রত্যাবর্তন,
• সীতাবিসর্জন, লব-কুশের জন্ম, রাম-সীতার পুনর্মিলন এবং রামের মৃত্যু।
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন