রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স কত?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ৩৫ বছর
সঠিক উত্তর
সঠিক উত্তর: ৩৫ বছর
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
- রাষ্ট্রপতি পদে নির্বাচন, যোগ্যতা ও মেয়াদকাল:
- সংবিধানের ৪৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন।
- গোপন ভোটের মাধ্যমে সংসদ সদস্যগণ রাষ্ট্রপতিকে নির্বাচিত করেন।
- রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার যোগ্যতা সর্ম্পকেও সংবিধানে স্পষ্ট করে বলা আছে।
- রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স ৩৫ বছর।
- সংবিধান অনুযায়ী বাংলাদেশের কোন নাগরিক যিনি পঁয়ত্রিশ বৎসরের কম বয়স্ক, সংসদ-সদস্য নির্বাচিত হবার যোগ্য নন এমন কোন ব্যক্তি রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে পারবেন না।
- সংবিধানে আরো বলা আছে যে, ইতোপূর্বে অভিসংসনের মাধ্যমে রাষ্ট্রপতি পদ থেকে অপসারিত হয়েছেন এমন ব্যক্তিও রাষ্ট্রপতি পদে নির্বাচনে প্রার্থী হবার যোগ্য বলে বিবেচিত হবেন না।
- রাষ্ট্রপতির কার্যকাল পাঁচ বছর।
- তবে তাঁর উত্তরাধিকারী দায়িত্ব না নেয়া পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকেন এবং পাঁচ বছরের আগে রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।
উৎস: পৌরনীতি, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন