মেধাবী
Toggle menu

হাইড্রোজেনের কয়টি আইসোটোপ প্রকৃতিতে পাওয়া যায়?

সঠিক উত্তর
৩টি

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

আইসোটোপ:
-যেসব পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে।
- যেহেতু আইসোটোপগুলোর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা একই তাই এরা একই মৌলের পরমাণু।

হাইড্রোজেনের আইসোটোপ:
- হাইড্রোজেনের সাতটি আইসোটোপ আছে যাদের ভর যথাক্রমে ১, ২, ৩, ৪, ৫, ৬ ও ৭।
- এই সাতটি আইসোটোপের মধ্যে স্থায়ী আইসোটোপ তিনটি যা প্রকৃতিতে পাওয়া যায়।
- এরা হল হাইড্রোজেন/প্রোটিয়াম, ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম।

- হাইড্রোজেনের আইসোটোপ তিনটিতেই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1.
- কিন্তু প্রথমটির ভর সংখ্যা 1 দ্বিতীয়টির 2 এবং তৃতীয়টির 3.
- প্রথম আইসোটোপে কোন নিউট্রন নেই, দ্বিতীয়টিতে 1টি নিউট্রন এবং তৃতীয়টিতে ২টি নিউট্রন আছে।
- প্রকৃতিতে সকল আইসোটোপের পরিমাণ সমান থাকে না।
- যেমন, এক লক্ষ হাইড্রোজেন পরমাণুর মধ্যে হাইড্রোজেনের পরিমাণ 99985 টি, ডিউটেরিয়াম পরমাণুর সংখ্যা 15টি এবং ট্রিটিয়ামের সংখ্যা অতি নগণ্য।

তথ্যসূত্র: রসায়ন ১ম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

সকল অপশন

রেফারেন্স মাত্র

১টি
৩টি সঠিক
৫টি
৭টি

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড