- 'নরম্যান্ডি' ফ্রান্সের ভূখণ্ড। - দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অপারেশন ওভারলর্ড নরম্যান্ডিতে সংঘটিত হয়। - দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনী যে সামরিক অভিযানের মাধ্যমে পশ্চিম ইউরোপে নাৎসি জার্মানি নেতৃত্বাধীন অক্ষবাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করেছিল, অপারেশান ওভারলর্ড সেই অভিযানের সামরিক নাম। - ১৯৪৪ সালের ৬ জুন ইংলিশ চ্যানেল সংলগ্ন ফ্রান্সের নরম্যান্ডি অবতরণের মাধ্যমে অপারেশান ওভারলর্ডের অধীনে মিত্রবাহিনীর ব্যাপক আক্রমণ শুরু হয়। - ১৯৪৪ সালের ৬ জুন মিত্রশক্তির পক্ষে পশ্চিম ইউরােপে অবস্থিত ফ্রান্সের নর্মান্ডিতে দ্বিতীয় রণাঙ্গন খােলার দিনটিকে 'ডি-ডে ' ( Day of deliverance ) বলা হয়।