“শিক্ষক বললেন, ‘পৃথিবী গোলাকার।’”—এর পরোক্ষ উক্তি কোনটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: শিক্ষক বললেন যে, পৃথিবী গোলাকার।
সঠিক উত্তর
সঠিক উত্তর: শিক্ষক বললেন যে, পৃথিবী গোলাকার।
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• “শিক্ষক বললেন, ‘পৃথিবী গোলাকার।’”—এর পরোক্ষ উক্তি- শিক্ষক বললেন যে, পৃথিবী গোলাকার।
--------------
• উক্তি:
- কোনো কথকের বাক কর্মের নামই উক্তি।
- উক্তি দুই প্রকার:
- প্রত্যক্ষ উক্তি ও পরোক্ষ উক্তি।
- যে বাক্যে বক্তার কথা অবিকল উদ্ধৃত হয়, তাকে প্রত্যক্ষ উক্তি বলে।
- যথা – তিনি বললেন, "বইটা আমার দরকার।"
- যে বাক্যে বক্তার উক্তি অন্যের জবানিতে রূপান্তরিতভাবে প্রকাশিত হয়, তাকে পরোক্ষ উক্তি বলা হয়।
- যথা: তিনি বললেন যে বইটা তাঁর দরকার।
• প্রত্যক্ষ উক্তিতে কোনো চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে কালের কোনো পরিবর্তন হয় না।
- যেমন-
- শিক্ষক বললেন: “পৃথিবী গোলাকার।”
- পরোক্ষ উক্তি: শিক্ষক বললেন যে, পৃথিবী গোলাকার।
- প্রত্যক্ষ উক্তি: বৈজ্ঞানিক বললেন, "চুম্বক লোহাকে আকর্ষণ করে।”
- পরোক্ষ উক্তি: বৈজ্ঞানিক বললেন যে, চুম্বক লোহাকে আকর্ষণ করে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ);
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন