মূল বিষয়বস্তুতে যান

সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বোফোর্ট দুর্গটি বর্তমানে কোন দেশে অবস্থিত?

সঠিক উত্তর

লেবানন

সঠিক উত্তর: লেবানন

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাম্প্রতিক বিষয়াবলি ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• লেবাননের বিউফোর্ট দুর্গ / Beaufort Castle:
- এটি সামরিক দিক থেকে বিশ্বের সবচেয়ে কৌশলগত মধ্যযুগীয় দুর্গগুলোর একটি।
- ফরাসি শব্দ "Beaufort" (বোফোর্ট)-এর অর্থ হলো "সুন্দর দুর্গ"।
- স্থানীয়ভাবে এটি 'কালাত আল-শাকিফ' (Qal'at al-Shaqif) নামে পরিচিত, যার অর্থ "উচ্চ পাথরের দুর্গ"।

⇒ অবস্থান ও কৌশলগত গুরুত্ব: এটি দক্ষিণ লেবাননের আরনুন নামক পাহাড়ের ওপর, লিটানি নদীর উপত্যকা থেকে প্রায় ৩০০ মিটার উঁচুতে একটি খাড়া পাথুরে পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই দুর্গটি এমন একটি উচ্চতায় অবস্থিত যেখান থেকে পুরো দক্ষিণ লেবানন, উত্তর ইসরায়েল এবং মাউন্ট হারমন অঞ্চলে নজরদারি করা যায়।



⇒ দুর্গের ইতিহাস: ১১৩৯ সালে জেরুজালেমের রাজা ফুলক এই স্থানটি দখল করেন এবং এখানে ক্রুসেডাররা একটি স্থায়ী দুর্গ নির্মাণ শুরু করে। ১১৯০ সালে মুসলিম সেনাপতি সুলতান সালাহউদ্দিন আইয়ুবি এক দীর্ঘ অবরোধের পর এই দুর্গটি জয় করেন। পরবর্তীতে এটি মামলুক, অটোমান এবং আধুনিক যুগে বিভিন্ন যুদ্ধরত গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল। ১৯৭০-এর দশকে ফিলিস্তিন মুক্তি সংস্থা (PLO) এই দুর্গটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে। ১৯৮২ সালে প্রথম লেবানন যুদ্ধের সময় ইসরায়েলি বাহিনী এটি দখল করে এবং ২০০০ সাল পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে রাখে। ভৌগোলিক অবস্থানের কারণে এই শতাব্দীতেও দুর্গটি বারবার সামরিক সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ।সম্প্রতি ৩১ মে, ২০২৬ তারিখে ইসরায়েলি বাহিনী আবার দুর্গটি দখল করেছে।

উল্লেখ্য,
→ বিউফোর্ট নামে বিশ্বে একাধিক ঐতিহাসিক দুর্গ রয়েছে। যেমন:
• লুক্সেমবার্গের বিউফোর্ট দুর্গ।
• স্কটল্যান্ডের বিউফোর্ট দুর্গ।

তথ্যসূত্র: রয়টার্স, আল জাজিরা ও বিবিসি।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ইসরায়েল
  2. লেবানন সঠিক
  3. ফিলিস্তিন
  4. সিরিয়া

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি?

  3. 3

    পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

  4. 4

    ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?

  5. 5

    জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি কোন সালে অনুমোদিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল