মূল বিষয়বস্তুতে যান

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে দূরবর্তী স্থান থেকে চিকিৎসাসেবা গ্রহণ করার পদ্ধতিকে কী বলে?

সঠিক উত্তর

টেলিমেডিসিন

সঠিক উত্তর: টেলিমেডিসিন

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আই সি টি ১ নম্বর

কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?

আই সি টি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• টেলিমেডিসিন আইসিটি-র এমন একটি প্রয়োগ যেখানে ভিডিও কনফারেন্সিং বা ইন্টারনেটের মাধ্যমে রোগী ও ডাক্তার সরাসরি যুক্ত হয়ে রোগ নির্ণয় ও ব্যবস্থাপত্র প্রদান করেন।

• টেলিমেডিসিন:
- টেলিমেডিসিন হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী স্থানে অবস্থানরত রোগীদেরকে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসাসেবা প্রদান করা।
- মোবাইল ফোন এবং ইন্টারনেটের উন্নত ব্যবহারের মাধ্যমে এ প্রযুক্তি ব্যবহার করে সহজেই চিকিৎসাসেবা প্রদান করা সম্ভব হচ্ছে।
- এর মাধ্যমে চিকিৎসকরা দূরবর্তী অবস্থান থেকেও রোগী পরামর্শ, চিকিৎসা শিক্ষা আদান-প্রদান, রোগীর চিকিৎসার তথ্য সংরক্ষণ এবং বিশ্লেষণ করতে পারেন।
- ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রোগীকে চাক্ষুষ দেখা এবং ই-মেইলের মাধ্যমে রিপোর্ট ও পরামর্শপত্র আদান-প্রদান করা সম্ভব হয়।
- বিশেষত গ্রামীণ এলাকা, দুর্গম পার্বত্য অঞ্চল বা যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব রয়েছে, সেখানে এই সেবা অত্যন্ত কার্যকর।
- কোভিড-১৯ মহামারীর সময় টেলিমেডিসিনের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

• এ ধরনের উল্লেখযোগ্য সেবাগুলোর মধ্যে:
- Teledoc,
- Maven.
- Clinic.
- iClinic, MDlive,
- Amwell.
- Doctor on Demand ইত্যাদি প্ল্যাটফর্ম রয়েছে।

• বায়োমেডিসিন: চিকিৎসা বিজ্ঞানের একটি শাখা, যা জীববিজ্ঞান এবং ঔষধকে একত্রিত করে রোগ নির্ণয় ও চিকিৎসার কৌশল তৈরি করে। টেলিমেডিসিনের সাথে সরাসরি সম্পর্ক নেই।
• ইলেক্ট্রনিক হেলথ রেকর্ড: এটি রোগীর স্বাস্থ্য তথ্য ডিজিটাল ফর্ম্যাটে সংরক্ষণ, চিকিৎসা প্রদান প্রক্রিয়া নয়।
• ভার্চুয়াল হেল্প ডেস্ক: এটি সাধারণত প্রযুক্তিগত বা গ্রাহকসেবা প্রদান করে, চিকিৎসাসেবা নয়।

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২। ব্রিটানিকা।
৩। Computer and ICT Cloud[Live Publications]

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. বায়োমেডিসিন
  2. ইলেকট্রনিক হেলথ রেকর্ড
  3. টেলিমেডিসিন সঠিক
  4. ভার্চুয়াল হেল্প ডেস্ক

প্রশ্ন তথ্য

বিষয়
আই সি টি
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - NTRCA
মার্ক
1.00

আই সি টি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?

  2. 2কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
  3. 3

    ১০১১১০ বাইনারি নাম্বারে সমতুল্য ডেসিমাল নাম্বার কোনটি?

  4. 4

    নিচের কোনটি multi-tasking operation system নয়?

  5. 5

    ‘Gitanjali’ of Rabindranath Tagore was translated by___

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল