বাইদু নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম (বিডিএস) কোন দেশের?
সঠিক উত্তর
সঠিক উত্তর: চীন
সঠিক উত্তর
সঠিক উত্তর: চীন
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
বাইদু নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম:
- বাইদু নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম (বিডিএস) চীনের।
- চীন ২০২০ সালে তাদের স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের সর্বশেষ সংস্করণ চালু করে,
- যা জিপিএসের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত।
- ২০২০ সালের জুলাইয়ে বেইজিংয়ের গ্রেট হলে এক অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আনুষ্ঠানিকভাবে এই সিস্টেমের উদ্বোধন করেন।
- ১৯৯৬ সালে তাইওয়ান সংকটের পরই চীন নিজেদের স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম তৈরির কাজ শুরু করে।
- কারণ, তাদের আশঙ্কা ছিল, ভবিষ্যৎ সংঘাতের সময় ওয়াশিংটন হয়তো জিপিএস ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারে।
উল্লেখ্য,
- চলমান যুদ্ধে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোয় হামলা চালাতে ইরান সম্ভবত চীনের স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহার করছে।
উৎস: প্রথম আলো পত্রিকা। [লিঙ্ক ]
রেফারেন্স মাত্র
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন