মূল বিষয়বস্তুতে যান

কোন পদার্থের বেলায় আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম হয়?

সঠিক উত্তর

কঠিন

সঠিক উত্তর: কঠিন

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বিজ্ঞান ১ নম্বর

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

কঠিন পদার্থ:
- কঠিন পদার্থের বেলায় আন্তঃআণবিক বল সবচেয়ে বেশি থাকে এবং আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম হয়
- অধিক আকর্ষণের কারণে অণুসমূহ যথাসম্ভব সন্নিকটে এসে নির্দিষ্ট অবস্থানে থাকে বলে নির্দিষ্ট আকৃতি লাভ করে; এ অবস্থাকে পদার্থের কঠিন অবস্থা বলে।
- যেহেতু কঠিন অবস্থায় আন্তঃআণবিক আকর্ষণ বেশি থাকে; তাই অধিক তাপশক্তি প্রয়োগ করে ঐ আন্তঃআণবিক আকর্ষণকে অতিক্রম করতে হয়।
যেমন - কঠিন NaCl এর গলনাঙ্ক হল 815°C I

তরল পদার্থ:
- তরল পদার্থের বেলায়, আন্তঃআণবিক আকর্ষণ কঠিন পদার্থের চেয়ে কম থাকে; কিন্তু আন্তঃআণবিক দূরত্ব বেশি হয়।
- তাই কম তাপশক্তি প্রয়োগ করে ঐ আন্তঃআণবিক আকর্ষণকে অতিক্রম করা যায়।
যেমন - পানির স্ফুটনাঙ্ক হল 100°C ।

গ্যাসীয় পদার্থ:
- গ্যাসীয় পদার্থের বেলায় আন্তঃআণবিক আকর্ষণ খুবই কম থাকে এবং আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি হয়।
- তাই গ্যাসীয় পদার্থকে নিম্ন তাপমাত্রায় শীতল করলে তাদের আন্তঃআণবিক দূরত্ব হ্রাস পেয়ে খুব নিকটে আসে ও তরলে পরিণত হয়।
অর্থাৎ গ্যাসের স্ফুটনাঙ্ক কক্ষতাপমাত্রা থেকে অনেক কম হয়।
যেমন - N2 গ্যাসের স্ফুটনাঙ্ক হল – 196°C ।

উৎস: উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্র, (হাজারী নাগ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. কঠিন সঠিক
  2. তরল
  3. গ্যাসীয়
  4. বায়বীয়

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

  2. 2

    বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

  3. 3

    মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

  4. 4

    সুষম খাদ্যের উপাদান কয়টি?

  5. 5

    হাড় ও দাঁতকে মজবুত করে-

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল