বঙ্গোপসাগর:- বঙ্গোপসাগর হলো বিশ্বের বৃহত্তম উপসাগর।- বঙ্গোপসাগর ভারত মহাসাগরের অংশ।
- বঙ্গোপসাগর, উত্তর-পূর্ব ভারত মহাসাগরের একটি বড় কিন্তু তুলনামূলকভাবে অগভীর উপসাগর, যার আয়তন প্রায় ৮৩৯,০০০ বর্গমাইল (২১,৭৩,০০০ বর্গকিলোমিটার)।
- এটি প্রায় ৫° থেকে ২২° উত্তর অক্ষাংশ এবং ৮০° থেকে ৯০° পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত।
- বঙ্গোপসাগর পশ্চিমে শ্রীলঙ্কা এবং ভারতের উপকূল, উত্তরে বাংলাদেশ, এবং পূর্বে মিয়ানমার (বর্মা) ও মালয় উপদ্বীপের উত্তর অংশ দ্বারা বেষ্টিত।
- এর গড় গভীরতা প্রায় ২,৬০০ মিটার এবং সর্বোচ্চ গভীরতা ৫,২৫৮ মিটার।
- বঙ্গোপসাগরের সবচেয়ে উত্তর প্রান্তে বাংলাদেশ অবস্থিত।
- বঙ্গোপসাগরের একটি গিরিখাত সোয়াচ অব নো গ্রাউন্ড।
অন্যদিকে -
- মেক্সিকো উপসাগরের আয়তন ১৫,৪২,৯৮৫ বর্গ কিমি.।
- পারস্য উপসাগরের আয়তন ২,৩৭,৭৬০ বর্গ কিমি.।
- হাডসন উপসাগরের আয়তন ১২,৩০,০০০ বর্গ কিমি.।
তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট। [
লিঙ্ক]