মূল বিষয়বস্তুতে যান

ফররুখ আহমদ রচিত কাহিনীকাব্য কোনটি?

সঠিক উত্তর

হাতেমতায়ী

সঠিক উত্তর: হাতেমতায়ী

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• ফাররুখ আহমদের একটি বিখ্যাত কাহিনীকাব্য "হাতেমতায়ী"। এটি একটি জনপ্রিয় কাব্যগ্রন্থ, যেখানে হাতেম তায়ীর কাহিনি বর্ণিত হয়েছে।

------------------
• ফররুখ আহমদ:
- তিনি ছিলেন মুসলিম পুনর্জাগরণবাদী কবি। এবং ইসলামি স্বাতন্ত্রবাদী কবি বলা হয়ে থাকে। ফররুখ আহমদ ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন।
- 'সাত সাগরের মাঝি' ফররুখ আহমদ রচিত শ্রেষ্ঠ এবং প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। ১৯৪৪ সালে কলকাতার দুর্ভিক্ষের পটভূমিতে 'লাশ' কবিতা লিখে তিনি প্রথম খ্যাতি অর্জন করেন।
- ফররুখ আহমদ তাঁর বিখ্যাত কাহিনী কাব্য 'হাতেমতায়ী' এর জন্য ১৯৬৬ সালে আদমজি পুরস্কার লাভ করেন।
- ১৯৬৬ সালেই 'পাখির বাসা' শিশুতোষের জন্য ইউনেস্কো পুরস্কার লাভ করেন।
- 'মুহূর্তের কবিতা' ফররুখ আহমদ রচিত একটি সনেট সংকলন।
- 'হাবেদা মরুর কাহিনী' হলো বিখ্যাত বাঙালি কবি ফররুখ আহমদ-এর লেখা একটি গদ্য কবিতার সংকলন।
- তাঁর কবিতায় পাকিস্তানবাদ, ইসলামি আদর্শ বিশেষত মুসলিম জাগরণ এবং আরব ইরানের ঐতিহ্য উজ্জ্বলভাবে প্রস্ফুটিত হয়েছে।

তাঁর রচিত কাব্যনাট্য:
- নৌফেল ও হাতেম।

তাঁর রচিত সনেট সংকলন:
- মুহূর্তের কবিতা।

তাঁর রচিত কাহিনিকাব্য:
- হাতেমতায়ী।

তাঁর রচিত শিশুতোষ গ্রন্থের নাম:
- পাখির বাসা,
- হরেফের ছড়া।

ফররুখ আহমদ রচিত অন্যান্য কাব্যগ্রন্থগুলো হলো:
- সাত সাগরের মাঝি,
- সিরাজাম মুনীরা,
- হাবেদা মরুরকাহিনী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. নৌফেল ও হাতেম
  2. হাতেমতায়ী সঠিক
  3. সিরাজাম মুনীরা
  4. হাবেদা মরুর কাহিনী

প্রশ্ন তথ্য

শ্রেণী
চাকুরী প্রস্তুতি - ৯ম থেকে ১৩তম গ্রেড
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল