আব্রাহাম অ্যাকর্ডস:- আব্রাহাম অ্যাকর্ডস হলো ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের মধ্যে একটি চুক্তি।
- চুক্তিটি ১৫ সেপ্টেম্বর ২০২০ থেকে কার্যকর হয়।
- সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সাথে ইসরায়েলের ঐতিহাসিক চুক্তির দিনটিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন 'নতুন মধ্যপ্রাচ্যের ভোর'।
- ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতাতেই এই চুক্তিটি সম্পন্ন হয়।- ‘আব্রাহাম অ্যাকর্ডস’ দ্বারা সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন এ দুটি আরব রাষ্ট্র ইসরাইলের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করার জন্য চুক্তিবদ্ধ হয়।
- বিনিময়ে ইসরাইল পশ্চিমতীর ও গাজা উপত্যকায় তাদের সার্বভৌমত্ব স্থগিত করবে এবং সেখানে নতুনভাবে দখলিকরণ প্রক্রিয়া বন্ধ রাখবে।
- আর তাদের সঙ্গে ইসরাইলের বিনিয়োগ, পর্যটন, সরাসরি ফ্লাইট, নিরাপত্তা, টেলিযোগাযোগ এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার চুক্তি সম্পাদন হবে।
- ‘আব্রাহাম অ্যাকর্ডস' চুক্তিকে পশ্চিমা বিশ্ব স্বাগত জানালেও মুসলিম বিশ্বে এর ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ করা গেছে।
- তবে চুক্তিটির কেন্দ্রবিন্দুতে যে পক্ষের অবস্থান তারা অর্থাৎ ফিলিস্তিনিরা পুরোপুরি অবহেলিতই রয়ে গেছে।
উল্লেখ্য,
- ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতা সংগঠন হামাসের চলতি আক্রমণের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে সম্ভাব্য সমঝোতামূলক চুক্তি উপেক্ষিত হতে পারে এবং অঞ্চলটি নতুন রাজনৈতিক কাঠামোয় রূপান্তরিত হতে পারে।
- আরববিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য স্বাক্ষরিত ‘আব্রাহাম অ্যাকর্ডস’ নিয়ে নতুন করে ভাবতে হতে পারে, যার আওতায় সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইনসহ কয়েকটি আরব রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের দিকে এগিয়েছে।
- ফিলিস্তিনি কর্তৃপক্ষের দিক থেকে ওই চুক্তি প্রত্যাখ্যান করা হয়েছিল।
অন্যদিকে -
- উত্তর আয়ারল্যান্ডে তিন দশক ধরে চলা সহিংসতা বন্ধে ব্রিটেন ও আয়ারল্যান্ড সরকার এবং উত্তর আয়ারল্যান্ডের রাজনৈতিক দলগুলোর মধ্যে ১৯৯৮ সালের ১০ এপ্রিল গুড ফ্রাইডে চুক্তি স্বাক্ষরিত হয়।
- শুক্রবারে স্বাক্ষরিত হওয়ায় এটিকে গুডফ্রাইডে চুক্তি বলা হয়।
উৎস: i) ৫ অক্টোবর, ২০২০, যুগান্তর। [
link]
ii) ৯ অক্টোবর, ২০২৩, কালের কন্ঠ। [
link]