মূল বিষয়বস্তুতে যান

রাবেয়া খাতুন (রানু) এবং জাহেদ চরিত্র দুটি কার সৃষ্টি?

সঠিক উত্তর

শহীদুল্লা কায়সার

সঠিক উত্তর: শহীদুল্লা কায়সার

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

রাবেয়া খাতুন (রানু) এবং জাহেদ চরিত্র দুটি শহীদুল্লা কায়সারের সৃষ্টি।
-----------
• সংশপ্তক:
- সংশপ্তক হলো শহীদুল্লা কায়সার রচিত একটি বিখ্যাত উপন্যাস, যা ১৯৬৫ সালে প্রকাশিত হয়। এই উপন্যাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, দাঙ্গা, সাম্প্রদায়িকতা এবং বাংলাদেশের সামাজিক-রাজনৈতিক পরিবর্তনের চিত্র তুলে ধরা হয়েছে। হিন্দু-মুসলিমের সম্মিলিত জীবন, অসাম্প্রদায়িক চেতনা এবং মানবিক মূল্যবোধ এ উপন্যাসের প্রধান বিষয়।

- উপন্যাসটিতে ঢাকা ও কলকাতার নাগরিক জীবন এবং বাকুলিয়া ও তালতলি গ্রামের গ্রামীণ জীবনের মাধ্যমে তৎকালীন বাংলার সামগ্রিক সমাজচিত্র ফুটে উঠেছে। বাংলার মানুষ এখানে সংস্কৃতি, সম্প্রীতি ও মনুষ্যত্ব রক্ষায় সংগ্রামশীল রূপে চিত্রিত হয়েছে। তাই সংশপ্তক-কে মহাকাব্যিক উপন্যাসও বলা হয়।

- প্রধান চরিত্র:
- রাবেয়া খাতুন (রানু),
- জাহেদ,
- সেকেন্দার,
- মালু,
- হুরমতি,
- লেকু,
- রমজান,
- রামদয়াল।
--------------
শহীদুল্লা কায়সার:
- শহীদুল্লা কায়সার ছিলেন একজন প্রখ্যাত কথাসাহিত্যিক, সাংবাদিক ও লেখক।
- ১৯২৭ সালের ১৬ ফেব্রুয়ারি ফেনী জেলার মজুপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- ছাত্রজীবন থেকে তিনি সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ছিলেন।
- এবং বামপন্থী রাজনীতির সমর্থক হিসেবে শ্রমিক-জনতার কল্যাণে কাজ করেছেন।
- ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সাহসী ভূমিকা পালন করেন এবং কয়েকবার কারাভোগ করেন।

- সাংবাদিকতা শুরু করেন ১৯৪৯ সালে ঢাকার সাপ্তাহিক ইত্তেফাক পত্রিকায়।
- পরে ১৯৫৮ সালে সহযোগী সম্পাদক হিসেবে নিযুক্ত হন।
- এবং জীবনের শেষদিন পর্যন্ত সাংবাদিকতা ও সাহিত্যচর্চা চালিয়ে যান।
- ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর মুক্তিযুদ্ধের সময় ঢাকার বাসভবন থেকে তিনি অপহৃত হন এবং আর ফিরে আসেননি।

- শহীদুল্লা কায়সারের প্রধান সাহিত্যকর্মের মধ্যে রয়েছে-

• উপন্যাস:
- সারেং বউ,
- সংশপ্তক,
- কৃষ্ণচূড়া মেঘ,
- তিমির বলয়,
- দিগন্তে ফুলের আগুন,
- সমুদ্র ও তৃষ্ণা,
- চন্দ্রভানের কন্যা এবং
- অসমাপ্ত কবে পোহাবে বিভাবরী।

• এছাড়া তাঁর রচিত স্মৃতিকথা- রাজবন্দীর রোজনামচা।

• তাঁর ভ্রমণবৃত্তান্তের মধ্যে রয়েছে- পেশোয়ার থেকে তাসখন্দ।

উৎস:
বাংলাপিডিয়া;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. শহীদুল্লা কায়সার সঠিক
  2. মুনীর চৌধুরী
  3. জহির রায়হান
  4. আবু ইসহাক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল