হাম কোন ভাইরাস দ্বারা সংক্রমিত রোগ?
সঠিক উত্তর
সঠিক উত্তর: মিসেলস
সঠিক উত্তর
সঠিক উত্তর: মিসেলস
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
- 'মিসেলস' ভাইরাস দ্বারা সংক্রমিত রোগ হাম।
• হাম / মিজলস (Rubeola):
- হাম এবং মিজলস একই রোগ।
- এটি measles virus দ্বারা হয়, যা Paramyxoviridae পরিবারের Morbillivirus গণের অন্তর্ভুক্ত।
- এটিকে rubeola virus-ও বলা হয়।
• হাম হওয়ার কারণ: হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। এর সংক্রমণের মূল কারণগুলো হলো—
- হাম ভাইরাস মূলত আক্রান্ত ব্যক্তির কাশি, হাঁচি বা শ্বাসের মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়ে।
- আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা।
- একই ঘরে দীর্ঘ সময় থাকা।
- আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার করা, বিশেষ করে যেসব শিশুর টিকা নেয়া হয়নি, তাদের ঝুঁকি অনেক বেশি।
• প্রতিরোধের উপায়:
- হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো টিকা গ্রহণ।
- নির্ধারিত সময় অনুযায়ী এমএমআর ভ্যাকসিন নেয়া।
- MMR (combination of measles, mumps, and rubella vaccines).
- আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা।
- নিয়মিত হাত ধোয়া ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা।
- শিশুদের ভিড় থেকে দূরে রাখা।
অন্যদিকে,
• রুবেলা ভাইরাস (Rubella virus):
- রুবেলা ভাইরাস রুবেলা বা জার্মান হাম সৃষ্টি করে।
- রুবেলা (জার্মান মিজলস): রুবেলা একটি আলাদা ভাইরাসজনিত রোগ। এটি তুলনামূলক হালকা হলেও গর্ভবতী নারীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ এটি জন্মগত ত্রুটি সৃষ্টি করতে পারে।
- জাপানিজ মিজলস: এটি আসলে হাম নয়, বরং জাপানিজ মিজলস নামে একটি ভিন্ন ভাইরাসজনিত রোগ, যা মশার মাধ্যমে ছড়ায় এবং মস্তিষ্কে সংক্রমণ ঘটায়।
- হাম এবং রুবেলা এই দুটি রোগের প্রতিরোধে একই টিকা (এমএমআর ভ্যাকসিন) ব্যবহার করা হয়।
- তবে জাপানিজ মিজলস সম্পূর্ণ আলাদা রোগ এবং এদের সংক্রমণের পদ্ধতিও ভিন্ন।
• অ্যাডিনোভাইরাস:
- অ্যাডিনোভাইরাস সাধারণত শ্বাসতন্ত্রের সংক্রমণ, কনজাংটিভাইটিস, কিছু ক্ষেত্রে ডায়রিয়া ইত্যাদি ঘটায়।
• ইনফ্লুয়েঞ্জা ভাইরাস:
- ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ফ্লু বা মৌসুমি জ্বর সৃষ্টি করে।
উৎস: Centers for Disease Control and Prevention and WHO.
রেফারেন্স মাত্র
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন