জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যান কে? (জুলাই, ২০২৬)
সঠিক উত্তর
সঠিক উত্তর: আহসান হাবিব
সঠিক উত্তর
সঠিক উত্তর: আহসান হাবিব
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
→ জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যান আহসান হাবিব।
জাতীয় রাজস্ব বোর্ড:
- জাতীয় রাজস্ব বোর্ড (NBR) দেশের রাজস্ব প্রশাসনের সর্বোচ্চ কর্তৃপক্ষ।
- সংস্থাটি ১৯৭২ সালের রাষ্ট্রপতি আদেশ নং-৭৬ অনুযায়ী প্রতিষ্ঠিত হয়।
- প্রশাসনিকভাবে এটি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে পরিচালিত হয়।
- অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব পদাধিকারবলে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
- জাতীয় রাজস্ব বোর্ডের অন্যতম প্রধান দায়িত্ব হলো কাস্টমস, আয়কর ও মূল্য সংযোজন কর (মূসক)-সংক্রান্ত আইন, বিধি ও নীতিমালা প্রণয়ন এবং সেগুলোর আলোকে রাজস্ব আদায় নিশ্চিত করা।
- এছাড়াও সংস্থাটি চোরাচালান প্রতিরোধ, শুল্ক ও কর-সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়ন এবং রাজস্বনীতি-সংক্রান্ত বিষয়ে সরকারের প্রতিনিধিত্ব করে।
- জাতীয় রাজস্ব বোর্ড মূলত কাস্টমস, মূসক এবং আয়কর - এই তিনটি অনুবিভাগের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে।
- আয়কর অনুবিভাগ বিসিএস (কর) এবং কাস্টমস ও মূসক অনুবিভাগ বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) ক্যাডার দ্বারা পরিচালিত হয়।
তথ্যসূত্র - জাতীয় রাজস্ব বোর্ড অফিসিয়াল ওয়েবসাইট।
রেফারেন্স মাত্র
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন