'বাগাড়ম্বর' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো-
সঠিক উত্তর
সঠিক উত্তর: বাক্ + আড়ম্বর
সঠিক উত্তর
সঠিক উত্তর: বাক্ + আড়ম্বর
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ব্যঞ্জনসন্ধি:
- স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির কিংবা ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির সন্ধি হলে তাকে ব্যঞ্জনসন্ধি বলে।
- ব্যঞ্জনসন্ধিকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়—
১. ব্যঞ্জনে–স্বরের সন্ধি।
২. স্বরে–ব্যঞ্জনে সন্ধি।
৩. ব্যঞ্জনে–ব্যঞ্জনে সন্ধি।
-------------
• ব্যঞ্জনে–স্বরে সন্ধি
- 'বাগাড়ম্বর' শব্দটি ব্যঞ্জনে–স্বরে সন্ধির উদাহরণ।
- বাক্ + আড়ম্বর = বাগাড়ম্বর।
- নিয়ম:
- পূর্বপদের শেষে বর্গের ক/চ/ট/ত/প-এর প্রথম ব্যঞ্জন (ক, চ, ট, ত (ৎ), প) থাকলে এবং পরপদের প্রথমটি স্বরধ্বনি হলে ব্যঞ্জনধ্বনিটি ওই বর্গের তৃতীয় ধ্বনিতে অর্থাৎ ক স্থানে গ, চ স্থানে জ, ট স্থানে ড, ত স্থানে দ, প স্থানে ব হয়। পরপদের স্বরধ্বনি বর্গের তৃতীয় ধ্বনির সঙ্গে যুক্ত হয়।
- সূত্রের ব্যাখ্যা ও সন্ধিযুক্ত শব্দগঠন:
• ক + স্বরধ্বনি = গ + স্বরধ্বনি।
- দিক + অন্ত = দিগন্ত,
- বাক্ + আড়ম্বর = বাগাড়ম্বর।
- প্রাক্ + উক্ত = প্রাগুক্ত।
---------------------
- ব্যঞ্জনে–স্বরে সন্ধির নিয়মে কিছু সন্ধিযুক্ত শব্দগঠন:
• চ + স্বরধ্বনি = জ + স্বরধ্বনি-
- ণিচ্ + অন্ত = ণিজন্ত,
- অচ্ + অন্ত = অজন্ত।
• ট + স্বরধ্বনি = ড় + স্বরধ্বনি-
- ষট্ + অঙ্গ = ষড়ঙ্গ,
- ষট্ + ঋতু = ষড়ঋতু।
• ৎ + স্বরধ্বনি = দ + স্বরধ্বনি-
- সৎ + অর্থক = সদর্থক,
- সৎ + ইচ্ছা = সদিচ্ছা,
- মৃৎ + অঙ্গ = মৃদঙ্গ,
- শরৎ + ইন্দু = শরদিন্দু।
• প + স্বরধ্বনি = ব + স্বরধ্বনি-
- অপ্ + অগ্নি = অবগ্নি,
- সুপ্ + অন্ত = সুবন্ত ইত্যাদি।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন