মূল বিষয়বস্তুতে যান

‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের মূল উপজীব্য কী?

সঠিক উত্তর

রাধা ও কৃষ্ণের প্রেমকাহিনী

সঠিক উত্তর: রাধা ও কৃষ্ণের প্রেমকাহিনী

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• ‘শ্রীকৃষ্ণকীর্তন’:
- ‘শ্রীকৃষ্ণকীর্তন’ বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কাব্য এবং চর্যাপদের পর আবিষ্কৃত দ্বিতীয় প্রাচীনতম বাংলা সাহিত্যকর্ম।
- শ্রীকৃষ্ণকীর্তন হলো বড়ু চণ্ডীদাস রচিত একটি মধ্যযুগীয় বাংলা কাব্য।
- এটি প্রাক্-চৈতন্য যুগের কাব্য।

- ১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ অবিভক্ত বাংলার বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে এই কাব্যের একমাত্র খণ্ডিত পুথিটি আবিষ্কার করেন।
- পরে ১৯১৬ সালে তাঁরই সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে পুথিটি গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- চর্যাপদের পরে এটি বাংলা সাহিত্যের অন্যতম প্রাচীন নিদর্শন হিসেবে গণ্য হয়।
- এখানে আদিরসের প্রাধান্য ও লৌকিকতার মিশ্রণ দেখা যায়।
- কাব্যটি আখ্যানভিত্তিক হলেও বৈষ্ণব নাটকের বৈশিষ্ট্যও ধারণ করে।
- ভাষা প্রাচীন ও কিছুটা কঠিন হলেও এটি মধ্যযুগীয় বাংলার গুরুত্বপূর্ণ সাহিত্যিক নিদর্শন

- শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মূল উপজীব্য রাধা ও কৃষ্ণের প্রেমকাহিনী।
- এখানে কৃষ্ণের জন্ম, বড়াইয়ের সহযোগিতায় রাধার সঙ্গে তাঁর প্রণয়, এবং অবশেষে মথুরায় গমন—এই তিনটি পর্যায়ে কাহিনী বিন্যস্ত।
-‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের প্রধান চরিত্র তিনটি — রাধা, কৃষ্ণ, ও বড়াই (যিনি রাধার সহচরী ও প্রণয়-দূতিকা হিসেবে উপস্থিত)।
- এটি ‘শ্রীকৃষ্ণসন্দর্ভ’ নামেও পরিচিত।
- 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের প্রথম খণ্ড - জন্ম খণ্ড।

- এই কাব্যটি মোট ১৩টি খণ্ডে বিভক্ত:
• জন্ম খণ্ড,
• তাম্বুল খণ্ড,
• দান খণ্ড,
• নৌকা খণ্ড,
• ভার খণ্ড,
• ছত্র খণ্ড,
• বৃন্দাবন খণ্ড,
• কালিয়দমন খণ্ড,
• যমুনা খণ্ড,
• হার খণ্ড,
• বাণ খণ্ড,
• বংশী খণ্ড ও
• বিরহ খণ্ড।

উৎস:
বাংলাপিডিয়া;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. রাধা ও কৃষ্ণের প্রেমকাহিনী সঠিক
  2. রাম–সীতার প্রেমকাহিনী
  3. ভক্তিবাদের আধ্যাত্মিক রূপ
  4. বৈষ্ণব সাধনার আধ্যাত্মিক প্রেম

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল