মূল বিষয়বস্তুতে যান

ট্যানারি শিল্প নগরী কোথায় অবস্থিত?

সঠিক উত্তর

সাভার, ঢাকা

সঠিক উত্তর: সাভার, ঢাকা

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

→ ট্যানারি শিল্প নগরী ঢাকার সাভারে অবস্থিত।

ট্যানারি শিল্প:

- ট্যানারি শিল্প বলতে এমন শিল্প প্রতিষ্ঠানকে বোঝানো হয় যেখানে পশুর কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করে (পাকা করে) ব্যবহারযোগ্য চামড়ায় রূপান্তর করা হয়।
- ট্যানারিতে প্রক্রিয়াজাত চামড়া দিয়ে জুতা, ব্যাগ, স্যুটকেস, বেল্ট, মানিব্যাগ, জ্যাকেটসহ বিভিন্ন চামড়াজাত পণ্য তৈরি করা হয়।
- ১৯৪০ সালে নারায়ণগঞ্জে প্রথম ট্যানারি প্রতিষ্ঠিত হয়, যার উদ্যোক্তা ছিলেন রণদাপ্রসাদ সাহা (আর.পি. সাহা)।
- পরবর্তীতে এই ট্যানারি ঢাকার হাজারীবাগ এলাকায় স্থানান্তর করা হয়।
- এই ট্যানারিকে কেন্দ্র করেই হাজারীবাগে ধীরে ধীরে আরও বহু ট্যানারি শিল্প গড়ে ওঠে।
- দেশ বিভাগের পূর্ব পর্যন্ত পূর্ববঙ্গের কাঁচা চামড়া প্রধানত পশ্চিমবঙ্গের কলকাতায় রপ্তানি করা হতো।
- পরিবেশগত ও অন্যান্য সীমাবদ্ধতা দূর করতে ২০১৬ সালে ট্যানারি শিল্পগুলোকে ঢাকার হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ২০০ একর জমির উপর নির্মিত কেন্দ্রীয় শিল্পনগরীতে স্থানান্তরের পরিকল্পনা গ্রহণ করা হয়, যেখানে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (CETP) সুবিধা রাখা হয়।
- ২০১৭ সালে হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সাভারের নতুন শিল্পনগরীতে স্থানান্তর সম্পন্ন হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও বিবিসি বাংলা পত্রিকার রিপোর্ট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. সাভার, ঢাকা সঠিক
  2. ফতুল্লা, নারায়ণগঞ্জ
  3. রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
  4. কেরানীগঞ্জ, ঢাকা

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল