পিং পং ডিপ্লোমেসি কোন দুই দেশের সম্পর্ক উন্নয়নের সাথে সংশ্লিষ্ট?
সঠিক উত্তর
সঠিক উত্তর: চীন ও যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর
সঠিক উত্তর: চীন ও যুক্তরাষ্ট্র
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• পিং পং ডিপ্লোমেসি:
- পিং পং ডিপ্লোমেসি বলতে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক উন্নয়নে টেবিল টেনিস বা পিং পং খেলাকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঐতিহাসিক কূটনৈতিক পরিবর্তনকে বোঝানো হয়।
- ১৯৪৯ সালে মাও সেতুংয়ের নেতৃত্বে চীনে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক খারাপ হয়ে যায়;
- এবং দীর্ঘ সময় ধরে দুই দেশের মধ্যে কোনো উন্নতি হচ্ছিল না।
- এই অবস্থার পরিবর্তন শুরু হয় ১৯৭১ সালে।
- সে বছর জাপানে অনুষ্ঠিত বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের চীন আমন্ত্রণ জানায়।
- এই ঘটনা দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের নতুন সুযোগ তৈরি করে।
- এর পর ১৯৭১ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার গোপনে চীন সফর করেন।
- এটি ছিল দুই দেশের মধ্যে গোপন কূটনৈতিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ ধাপ।
- পরবর্তীতে ১৯৭২ সালে চীন তাদের টেবিল টেনিস দল যুক্তরাষ্ট্রে পাঠায়।
- একই বছর প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন চীন সফর করেন।
- এই সফর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হয়।
- এইভাবে টেবিল টেনিস খেলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দীর্ঘদিনের বৈরিতা কমে গিয়ে নতুন কূটনৈতিক সম্পর্ক শুরু হয়।
উৎস: history.com ও Britannica.
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন