মূল বিষয়বস্তুতে যান

মায়া সভ্যতার রাজনৈতিক ব্যবস্থা কেমন ছিল?

সঠিক উত্তর

নগর-রাষ্ট্রভিত্তিক

সঠিক উত্তর: নগর-রাষ্ট্রভিত্তিক

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

মায়া সভ্যতা (Maya Civilization):
- মায়া সভ্যতা ছিল প্রাচীন বিশ্বের অন্যতম উন্নত ও জ্ঞানসমৃদ্ধ সভ্যতা।
- এ সভ্যতার অধিবাসীদের মায়ান (Maya) বলা হতো।
- দক্ষিণ-পূর্ব মেক্সিকো, সমগ্র গুয়াতেমালা ও বেলিজ, এবং পশ্চিম হন্ডুরাস ও পশ্চিম এল সালভাদর পর্যন্ত বিস্তৃত ছিল।
- মায়ারা আনুমানিক খ্রিস্টপূর্ব ১৮০০ অব্দ থেকে এসব অঞ্চলে বসবাস শুরু করে এবং ৯ম শতাব্দী পর্যন্ত তাদের সভ্যতা বিশেষ সমৃদ্ধি লাভ করে।
- মায়া সভ্যতার প্রধান নগরগুলোর মধ্যে ছিল চিচেন ইৎজা, টিকাল, পালেনকে ও কোপান।
- মায়া সভ্যতার রাজনৈতিক ব্যবস্থা ছিল নগর-রাষ্ট্রভিত্তিক; প্রতিটি নগর-রাষ্ট্রের নিজস্ব শাসক ও ধর্মীয় কেন্দ্র ছিল।
- মায়ারা দক্ষ স্থপতি, গণিতবিদ, জ্যোতির্বিদ ও কৃষিবিদ ছিল।
- তারা বিশ্বের প্রথম দিকের সভ্যতাগুলোর মধ্যে একটি, যারা শূন্য (০)-এর ধারণা স্বাধীনভাবে ব্যবহার ও বিকাশ করেছিল।
- তারা গ্রহ-নক্ষত্রের গতিবিধি অত্যন্ত নিখুঁতভাবে পর্যবেক্ষণ করত এবং জ্যোতির্বিজ্ঞানে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিল।
- মায়ারা চিত্রলিপিভিত্তিক (Hieroglyphic) লিখনপদ্ধতি ব্যবহার করত। এই লিপি পাথর, মৃৎপাত্র এবং গাছের ছালের কাগজে (bark paper) লেখা হতো।
- তারা পিরামিড আকৃতির মন্দির, প্রাসাদ এবং বলখেলার মাঠ নির্মাণে বিশেষ দক্ষ ছিল।
মায়ারা দুটি গুরুত্বপূর্ণ ক্যালেন্ডার প্রণয়ন করেছিল-
• হাব (Haab): ৩৬৫ দিনের সৌর ক্যালেন্ডার।
• টজলকিন (Tzolk'in): ২৬০ দিনের ধর্মীয় ক্যালেন্ডার।
এই দুটি ক্যালেন্ডারের সমন্বয়ে তারা Calendar Round নামে একটি পদ্ধতি তৈরি করে, যার একটি পূর্ণ চক্র প্রায় ৫২ বছর স্থায়ী হতো।

উৎস: Encyclopaedia Britannica এবং History.com।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. সাম্রাজ্যভিত্তিক
  2. গণতান্ত্রিক
  3. উপজাতীয়
  4. নগর-রাষ্ট্রভিত্তিক সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল