গণচীন: - ১৯১২ সালের ১২ ফেব্রুয়ারি চীনে প্রায় দুই হাজার বছরের রাজতন্ত্র উচ্ছেদ হয়ে প্রজাতন্ত্রের সূচনা হয়। - এই দিন চীনের কিং রাজবংশের সর্বশেষ সম্রাট পুয়িকে সিংহাসন থেকে উৎখাত করা হয়। - এর আগে ১৯১১ সালের অক্টোবরে সান ইয়েৎ সেনের নেতৃত্বে চীনে প্রজাতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়। - সান ইয়েৎ সেন ছিলেন চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট। - ১৯৪৯ সালে মাও সেতুংয়ের নেতৃত্বে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় এবং গণ প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। - ১৯৪৯ সালের ১ অক্টোবর, এক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে কমিউনিস্ট বিপ্লবী মাও-সেতুং (Mao Zedong) এর নেতৃত্বে গণ প্রজাতন্ত্রী চীন (People's Republic of China) বা গণচীন প্রতিষ্ঠিত হয়। - মাও-সেতুং- কে গণচীনের জনক বলা হয়।