তথ্য অধিকার আইন বাংলাদেশে কবে পাস হয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ২০০৯ সালে
সঠিক উত্তর
সঠিক উত্তর: ২০০৯ সালে
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
তথ্য অধিকার আইন:
- সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া, সরকারি কার্যক্রমে আরো গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে সরকার ২০০৯ সালের এপ্রিল মাসে তথ্য অধিকার আইন পাস করে।
- এ আইনে আটটি অধ্যায়, ১টি তফসিল ও ৩৭টি ধারা রয়েছে।
- এর মূল কথা হল আইনের ধারা ৭-এর অব্যাহতি সাপেক্ষে নাগরিক কর্তৃপক্ষের কাছে তথ্য চাইতে পারবেন।
• তথ্য কমিশন:
- এ আইন প্রণয়নের ৯০ দিনের মধ্যে একটি তথ্য কমিশন প্রতিষ্ঠার নির্দেশ দেয়া হয়।
- এটি একটি সংবিধিবদ্ধ স্বাধীন সংস্থা।
- এর প্রধান কার্যালয় ঢাকায়।
- কমিশন গঠন বিষয়ে আইনটির ১২ নং ধারায় বলা হয়েছে যে একজন প্রধান তথ্য কমিশনার এবং ২ জন তথ্য কমিশনার নিয়ে এটি গঠিত হবে। কমিশনারদের মধ্যে অন্তত: একজন হবেন নারী।
উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয় (এসএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন