মূল বিষয়বস্তুতে যান

নিচের কোন বাক্যে যৌগিক ক্রিয়ার উদাহরণ নেই?

সঠিক উত্তর

এখন গোল্লায় যাও

সঠিক উত্তর: এখন গোল্লায় যাও

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

→ 'এখন গোল্লায় যাও।' - বাক্যে যৌগিক ক্রিয়ার উদাহরণ নেই।
- এই বাক্যে 'গোল্লায় যাও' - মিশ্র ক্রিয়ার উদাহরণ।

⇒ মিশ্র ক্রিয়া:
- বিশেষ্য, বিশেষণ ও ধ্বনাত্মক অব্যয়ের সঙ্গে কর্, হ, দে, পা, যা, কাট্, গা, ছাড়, ধর্, মার্, প্রভৃতি ধাতুযোগে গঠিত ক্রিয়াপদ বিশেষ বিশেষ অর্থে মিশ্র ক্রিয়া গঠন করে।
যেমন:
- এখন গোল্লায় যাও
- আমরা তাজমহল দর্শন করলাম
- তোমাকে দেখে বিশেষ প্রীত হলাম।
- মাথা ঝিম ঝিম্‌ করছে

অন্যদিকে,
⇒ যৌগিক ক্রিয়া:
- যে ক্রিয়া একটি অসমাপিকা ও একটি সমাপিকা ক্রিয়া মিলে যদি একত্রে একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে, তবে তাকে যৌগিক ক্রিয়া বলে।
যেমন:
- ঘটনটা শুনে রাখ,
- তিনি বলতে লাগলেন,
- ছেলেমেয়েরা শুয়ে পড়ল,
- সাইরেন বেজে উঠল,
- এখন যেতে পার ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. এখন যেতে পার।
  2. তিনি বলতে লাগলেন।
  3. এখন গোল্লায় যাও সঠিক
  4. ঘটনাটা শুনে রাখ।

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - NTRCA
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল