বিশ্ব ক্যানসার দিবস:- বিশ্ব ক্যানসার দিবস একটি আন্তর্জাতিক দিবস, যা প্রতিবছর ৪ ফেব্রুয়ারি পালিত হয়।
- জনসচেতনতা বাড়াতে ২০০০ সাল থেকে প্রতিবছর এই দিনে বিশ্বব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয় দিনটি।
- ফ্রান্সের প্যারিসে ‘ওয়ার্ল্ড সামিট এগেইনস্ট ক্যানসার’-এর মঞ্চ থেকে এ প্রচেষ্টা শুরু হয়।
- মানবদেহের সবচেয়ে জটিল ও কঠিন রোগের একটি ক্যানসার।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, রোগে মৃত্যুবরণ করাদের মধ্যে বিশ্বে দ্বিতীয় সর্বাধিক মৃত্যুর কারণ ক্যানসার।
- প্রতিবছর এতে মারা যায় প্রায় এক কোটি মানুষ।
- তাই এই রোগ নিয়ে জনসচেতনতা বাড়াতে প্রতিবছর ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস হিসেবে পালিত হয়।
তথ্যসূত্র- worldcancerday ওয়েবসাইট। [
link]