• এন্টিভাইরাস সফটওয়্যার: - কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়। - এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূর্বেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।
• কম্পিউটার ভাইরাস: - প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন। - মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর ভাইরাসের বংশবিস্তার হতে থাকে এবং একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।
• উল্লেখযোগ্য কয়েকটি কম্পিউটার ভাইরাস: - ভিবিএস/হেল্পার, - ওয়ার্ম, - ভিবিএস/আকুই, - ট্রোজান হর্স, - এক্স ৯৭এম/হপার.আর, - মাইক্রো ভাইরাস, - বুট সেক্টর ভাইরাস, - জেরুজালেম, - স্টোন, - ঢাকা ভাইরাস, - ভিয়েনা, - সিআইএইচ ইত্যাদি।
উৎস: ১. cobraantivirus website. ২. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। ৩. ব্রিটানিকা।