কোন শব্দে 'সম্যক' অর্থে 'পরা' উপসর্গটি ব্যবহৃত হয়েছে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: পরামর্শ
সঠিক উত্তর
সঠিক উত্তর: পরামর্শ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে শব্দগুলোর গঠন বিশ্লেষণ করলে পাওয়া যায় -
• পরাধীন = পর + অধীন।
• পরাগায়ন = পরাগ + অয়ন।
• পরামর্শ = পরা + √মৃশ্ + অ।
• পরাক্রান্ত = পরা + √ক্রম + ত।
উল্লিখিত শব্দগুলোর মধ্যে পরামর্শ এবং পরাক্রান্ত শব্দ দুটি পরা উপসর্গযোগে গঠিত। এর মধ্যে -
• পরামর্শ শব্দে 'পরা' উপসর্গ সম্যক অর্থে ব্যবহৃত হয়েছে।
• পরাক্রান্ত শব্দে 'পরা' উপসর্গ আতিশয্য অর্থে ব্যবহৃত হয়েছে।
» সম্যক দ্বারা দুইটি অর্থ প্রকাশ পায়।
১. সম্পূর্ণরূপে; সমগ্রভাবে।
২. উত্তমরূপে; উপযুক্ত বা যোগ্যভাবে।
পরামর্শ শব্দে পরা উপসর্গ উত্তমরূপে বা উপযুক্ত অর্থ প্রকাশ করছে।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন