মেধাবী
Toggle menu

বাংলাদেশ ব্যাংকের নতুন (আগস্ট,২০২৪) গভর্নর হচ্ছেন -

সঠিক উত্তর
আহসান এইচ মনসুর

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Website ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ড. আহসান এইচ মনসুর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার সর্বোচ্চ বয়সসীমা ছিল ৬৭ বছর। গতকাল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় সে বয়সসীমা তুলে দেয়া হয়েছে। একই সঙ্গে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে গভর্নর পদে নিয়োগ দেয়া হয়েছে।

১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন ড. আহসান এইচ মনসুর। তিনি ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পদে যোগ দেন। ১৯৭৭ সালে কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর তিনি ১৯৮২ সালে ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন।

ড. মনসুর ১৯৮১ সালে আইএমএফে যোগদান করেন। ১৯৮৩ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি আইএমএফের ফিসকাল অ্যাফেয়ার্স বিভাগে কাজ করেছেন। ১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত নীতি উন্নয়ন ও পর্যালোচনা বিভাগ এবং মধ্যপ্রাচ্য বিভাগেও দায়িত্ব পালন করেছেন।

১৯৮৯ সালে তিনি তৎকালীন অর্থমন্ত্রীর অর্থ উপদেষ্টা নিযুক্ত হন এবং ১৯৯১ সাল পর্যন্ত দায়িত্ব্ব পালন করেন। ১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি আইএমএফের মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া বিভাগের দায়িত্বে ছিলেন। ১৯৯৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি আফগানিস্তান, পাকিস্তান, জর্ডান, কুয়েত, ওমান, সুদান ও ইয়েমেনে আইএমএফের সিনিয়র আবাসিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে তিনি ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান পদেও নিযুক্ত হয়েছিলেন।

বাংলাদেশ ব্যাংক:

- বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক।
- প্রতিষ্ঠা লাভ করে: ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে।
- বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংক পরিচালিত হয় বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ অনুযায়ী।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর আ ন ম হামিদুল্লাহ।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল ৪ বছর।
- পরিচালনা পর্ষদের সদস্য: চেয়ারম্যানসহ ৮ জন।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর: ড. আহসান এইচ মনসুর (১৩ তম)।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

কাজী হাবিবুল আউয়াল
আহসান এইচ মনসুর সঠিক
এম নূরুল ইসলাম
আ ন ম হামিদুল্লাহ

প্রশ্ন তথ্য

বিষয়
সাম্প্রতিক বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড