ওয়ারশ প্যাক্ট (Warsaw Pact-Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance) হলো স্নায়ুযুদ্ধের সময়ে ১৯৫৫ সালের ১৪ মে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত একটি সামরিক চুক্তি। ন্যাটো জোটের পাল্টা জোট হিসেবে এটি গঠিত হয়। এই চুক্তির অংশীদার দেশগুলো হলো: - সোভিয়েত ইউনিয়ন - আলবেনিয়া - বুলগেরিয়া - পূর্ব জার্মানি - হাঙ্গেরি - পোল্যান্ড - রোমানিয়া এবং - চেকোশ্লোভাকিয়া। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে ওয়ারশ প্যাক্টেরও বিলুপ্তি ঘটে। অন্যদিকে, - জেনেভা চুক্তির (১৯৫৪) মাধ্যমে ভিয়েতনামকে দুভাগে ভাগ করা হয়। - বেনেলাক্স হলো রাজনৈতিক ও অর্থনৈতিক জোট। (সূত্রঃ এনসাক্লোপিডিয়া ব্রিটানিকা এবং লেকচার শীট)