নীলনদ: - পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ। - নীলনদ আফ্রিকা মহাদেশে অবস্থিত। - আফ্রিকার লেক ভিক্টোরিয়া নীল নদের উৎস। - বিভিন্ন দেশ হয়ে ভূ-মধ্যসাগরে নীল নদ পতিত হয়।
উল্লেখ্য, - নীল নদের দৈর্ঘ্য ৬৮০০ কি.মি (৪,১৩৫ মাইল)। - নীলনদ ১১টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। - নীল নদের অববাহিকা মিশর, সুদান, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া, ইথিওপিয়া, কেনিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা এবং তানজানিয়া জুড়ে বিস্তৃত। - এর সবচেয়ে দূরবর্তী উৎস বুরুন্ডির কাগেরা নদী। - নীল নদ তিনটি প্রধান স্রোত দ্বারা গঠিত। - নীল নীল এবং আতবারা যা ইথিওপিয়ার উচ্চভূমি থেকে প্রবাহিত হয় এবং সাদা নীল যার প্রধান স্রোত ভিক্টোরিয়া এবং আলবার্ট হ্রদে প্রবাহিত হয়।
অন্যদিকে। - বিশ্বের ২য় বৃহত্তম নদী আমাজন নদী (৪,০০০ মাইল)।